হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত, জরুরি অবস্থা জারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন


মস্কো, ৩০ জুলাই – রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। শক্তিশালী এই ভূমিকম্পের পর রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুনামি।

এরপরই সুনামি বিধ্বস্ত দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা জারি করেছে রাশিয়া। বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন

গভীর রাতে তুরাগের সরকারি কোয়ার্টার থেকে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়ার দূর প্রাচ্যের সাখালিন অঞ্চলের উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে সুনামির আঘাতে বহু অবকাঠামো ও ভবন ক্ষতিগ্রস্ত এবং জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সাখালিন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, “আজকের ভূমিকম্প ও সুনামির ঘটনায় উত্তর কুড়িল জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।”

এর আগে প্রশান্ত মহাসাগরে বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে সুনামি আঘাত হানে। এর জেরে উপকূলীয় সেভেরো-কুরিলস্ক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তাদের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, সুনামির পানি উপকূলীয় এলাকায় প্রবেশ করছে এবং সাইরেন বাজার সঙ্গে সঙ্গে বাসিন্দারা উঁচু জায়গার দিকে ছুটছেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত, জরুরি অবস্থা জারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত, জরুরি অবস্থা জারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ৩০ জুলাই – রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। শক্তিশালী এই ভূমিকম্পের পর রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুনামি।এরপরই সুনামি বিধ্বস্ত দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা জারি করেছে রাশিয়া। বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়ার দূর প্রাচ্যের সাখালিন অঞ্চলের উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে সুনামির আঘাতে বহু অবকাঠামো ও ভবন ক্ষতিগ্রস্ত এবং জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।সাখালিন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, “আজকের ভূমিকম্প ও সুনামির ঘটনায় উত্তর কুড়িল জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।”এর আগে প্রশান্ত মহাসাগরে বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে সুনামি আঘাত হানে। এর জেরে উপকূলীয় সেভেরো-কুরিলস্ক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তাদের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, সুনামির পানি উপকূলীয় এলাকায় প্রবেশ করছে এবং সাইরেন বাজার সঙ্গে সঙ্গে বাসিন্দারা উঁচু জায়গার দিকে ছুটছেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ৩০ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×