হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভূমিকম্পের ফলে ২০ ফুট সরে গেছে গোটা তুরস্ক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় মৃত্যুর মিছিল থামছেই না। আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশ দুটিতে নিহতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। খবর আল-জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৭৩ জন, অন্যদিকে সিরিয়ায় এ সংখ্যা তিন হাজার ১৬২জন।

এদিকে ভূমিকম্পের কারণে অ্যানাটোলীয় এবং আরবীয় টেকটনিক প্লেটের মধ্যে ২২৫ কিলোমিটার দীর্ঘ চ্যুতিরেখা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে তুরস্ক তার আগের ভৌগোলিক অবস্থান থেকে ১০ ফুট দূরে সরে গেছে বলে দাবি করেছেন এক ভূবিজ্ঞানী।

ইতালির ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক কার্লো ডগলিয়োনি আবার দাবি করেছেন, টেকটনিক প্লেটগুলির সঞ্চালনের কারণে তুরস্ক প্রায় ২০ ফুট পশ্চিমে সরে গেছে। তবে এটি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বলেও জানিয়েছেন ডগলিয়োনি। তার মতে, আগামী দিনে উপগ্রহচিত্রের মাধ্যমে এই ছবিটি আরও স্পষ্ট হবে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

অন্যদিকে, ডারহাম বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল জিওলজির অধ্যাপক বব হোল্ডসওয়ার্থ ডেইলি মেইলকে জানিয়েছেন, ভূমিকম্পের যে তীব্রতা ছিল তাতে প্লেটের অবস্থান বদলের সম্ভাবনা স্বাভাবিক। তার কথায়, “৬ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৯ তীব্রতার ভূমিকম্পের ফলে এক মিটার মতো প্লেটগুলি সরে যায়। তবে তার থেকে বড় মাপের কোনও কম্পনে ১০-১৫ মিটার সরে যেতে পারে প্লেটগুলি।”

হোল্ডসওয়ার্থের মতে, তুরস্কে ৭ দশমিক ৮ তীব্রতার ভূমিকম্প এসেছে। ফলে এ ক্ষেত্রে প্লেটগুলি সরে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়।

সূত্র: আমাদের সময়

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভূমিকম্পের ফলে ২০ ফুট সরে গেছে গোটা তুরস্ক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভূমিকম্পের ফলে ২০ ফুট সরে গেছে গোটা তুরস্ক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় মৃত্যুর মিছিল থামছেই না। আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশ দুটিতে নিহতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। খবর আল-জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৭৩ জন, অন্যদিকে সিরিয়ায় এ সংখ্যা তিন হাজার ১৬২জন। এদিকে ভূমিকম্পের কারণে অ্যানাটোলীয় এবং আরবীয় টেকটনিক প্লেটের মধ্যে ২২৫ কিলোমিটার দীর্ঘ চ্যুতিরেখা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে তুরস্ক তার আগের ভৌগোলিক অবস্থান থেকে ১০ ফুট দূরে সরে গেছে বলে দাবি করেছেন এক ভূবিজ্ঞানী। ইতালির ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক কার্লো ডগলিয়োনি আবার দাবি করেছেন, টেকটনিক প্লেটগুলির সঞ্চালনের কারণে তুরস্ক প্রায় ২০ ফুট পশ্চিমে সরে গেছে। তবে এটি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বলেও জানিয়েছেন ডগলিয়োনি। তার মতে, আগামী দিনে উপগ্রহচিত্রের মাধ্যমে এই ছবিটি আরও স্পষ্ট হবে। অন্যদিকে, ডারহাম বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল জিওলজির অধ্যাপক বব হোল্ডসওয়ার্থ ডেইলি মেইলকে জানিয়েছেন, ভূমিকম্পের যে তীব্রতা ছিল তাতে প্লেটের অবস্থান বদলের সম্ভাবনা স্বাভাবিক। তার কথায়, “৬ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৯ তীব্রতার ভূমিকম্পের ফলে এক মিটার মতো প্লেটগুলি সরে যায়। তবে তার থেকে বড় মাপের কোনও কম্পনে ১০-১৫ মিটার সরে যেতে পারে প্লেটগুলি।” হোল্ডসওয়ার্থের মতে, তুরস্কে ৭ দশমিক ৮ তীব্রতার ভূমিকম্প এসেছে। ফলে এ ক্ষেত্রে প্লেটগুলি সরে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। সূত্র: আমাদের সময়

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×