হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করলেন রাজউক চেয়ারম্যান, দিলেন যেসব নির্দেশনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন


ঢাকা, ২২ নভেম্বর – ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর প্রকৃত অবস্থা যাচাইয়ের লক্ষ্যে পুরান ঢাকার আরমানিটোলা, মুগদা ও বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজ সরেজমিনে পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

এসময় আরমানিটোলার রেলিং ভেঙে তিনজন নিহত হওয়া ভবনটি পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। তাৎক্ষণিকভাবে ভবনের নকশা প্রদানে ব্যর্থ হওয়ায় এবং ঝুঁকিপূর্ণ ভবনে যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করায় ভবনটির মালিকপক্ষের ওপর অসন্তুষ্ট হন রাজউক চেয়ারম্যান এবং সাত দিনের মধ্যে বিনা ব্যর্থতায় রাজউক চেয়ারম্যান বরাবর নকশা দাখিলের নির্দেশ দেন। এ ছাড়াও ভবনটির ঝুঁকিপূর্ণ অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

শনিবার (২২ নভেম্বর) আরমানিটোলা, মুগদা ও বাড্ডায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবন পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান।

এরপর মুগদা এলাকায় পার্শ্ববর্তী ভবনের ওপর হেলে পড়া একটি ভবন পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। পরিদর্শনকালে সার্বিক দিক বিবেচনায় ঝুঁকি চিহ্নিত করে ভবন দুটির নিচতলায় থাকা দোকান বন্ধ করে দেওয়া হয় এবং সাত দিনের ভেতর ভবনগুলোর নকশা দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়াও রাস্তার পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান খাবারের দোকান ও হোটেলগুলো অবিলম্বে বন্ধের নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান।

পরিদর্শনকালে বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজের তিনটি ভবন ঘুরে দেখা হয়। এর মধ্যে কলামে ফাটল ধরায় দুটি ভবনের নকশা দাখিলের নির্দেশ দেওয়া হয় এবং ভবন দুটি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এ লক্ষ্যে স্কুলের পাঠদান কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করলেন রাজউক চেয়ারম্যান, দিলেন যেসব নির্দেশনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করলেন রাজউক চেয়ারম্যান, দিলেন যেসব নির্দেশনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ নভেম্বর – ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর প্রকৃত অবস্থা যাচাইয়ের লক্ষ্যে পুরান ঢাকার আরমানিটোলা, মুগদা ও বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজ সরেজমিনে পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।এসময় আরমানিটোলার রেলিং ভেঙে তিনজন নিহত হওয়া ভবনটি পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। তাৎক্ষণিকভাবে ভবনের নকশা প্রদানে ব্যর্থ হওয়ায় এবং ঝুঁকিপূর্ণ ভবনে যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করায় ভবনটির মালিকপক্ষের ওপর অসন্তুষ্ট হন রাজউক চেয়ারম্যান এবং সাত দিনের মধ্যে বিনা ব্যর্থতায় রাজউক চেয়ারম্যান বরাবর নকশা দাখিলের নির্দেশ দেন। এ ছাড়াও ভবনটির ঝুঁকিপূর্ণ অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়।শনিবার (২২ নভেম্বর) আরমানিটোলা, মুগদা ও বাড্ডায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবন পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান।এরপর মুগদা এলাকায় পার্শ্ববর্তী ভবনের ওপর হেলে পড়া একটি ভবন পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। পরিদর্শনকালে সার্বিক দিক বিবেচনায় ঝুঁকি চিহ্নিত করে ভবন দুটির নিচতলায় থাকা দোকান বন্ধ করে দেওয়া হয় এবং সাত দিনের ভেতর ভবনগুলোর নকশা দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়াও রাস্তার পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান খাবারের দোকান ও হোটেলগুলো অবিলম্বে বন্ধের নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান।পরিদর্শনকালে বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজের তিনটি ভবন ঘুরে দেখা হয়। এর মধ্যে কলামে ফাটল ধরায় দুটি ভবনের নকশা দাখিলের নির্দেশ দেওয়া হয় এবং ভবন দুটি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এ লক্ষ্যে স্কুলের পাঠদান কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২২ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×