হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারের প্রধান সমস্যা মাদক ও রোহিঙ্গা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১২ আগস্ট ২০২৩, ১০:১৭ অপরাহ্ন

কক্সবাজারের প্রধান সমস্যা মাদক চোরাচালান। বর্তমানে কক্সবাজারের আদালতে ১০ হাজারেরও বেশি মাদক মামলা রয়েছে।

এ ছাড়া রোহিঙ্গাদের নানামুখী অপরাধ কর্মকাণ্ডের কারণে কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে জানিয়েছেন আইন ও বিচার মন্ত্রণালয়ে সদ্য সংযুক্ত কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।

শনিবার (১২ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে কক্সবাজার নাগরিক ফোরামের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ ইসমাইল বলেন, রোহিঙ্গা শিবিরগুলো ইয়াবা কারবারিদের মূল আস্তানা এখন। ওখান থেকেই ইয়াবা ব্যবসা পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

মাদকের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

কক্সবাজারে সাড়ে তিন বছর দায়িত্ব পালনকালে নানা অভিজ্ঞতা, বিচারাঙ্গনের নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে মোহাম্মদ ইসমাইল বলেন, কক্সবাজারে সবচেয়ে বেশি হত্যা মামলা। এর মধ্যে রোহিঙ্গাদের কারণে খুন খারাবিসহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে।

মেজর অব. সিনহা হত্যা মামলাসহ কক্সবাজারের বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলা নিষ্পত্তি করার কারণে নিজের নিরাপত্তা জনিত আশঙ্কার কথা উল্লেখ করেন মোহাম্মদ ইসমাইল। সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত ওসি প্রদীপ ও তার সহযোগীরা নানা ষড়যন্ত্র করছে বলে জানান তিনি।

ওসি প্রদীপের মৃত্যুদণ্ড হওয়ায় কক্সবাজারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে আইনজীবীদের অধিকাংশই জামিনের পেছনে দৌঁড়ান। তারা মূল মামলা পরিচালনা কিংবা ট্রায়াল শুনানি করেন না। তাদের প্রশিক্ষণের অভাব রয়েছে।

নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারের প্রধান সমস্যা মাদক ও রোহিঙ্গা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারের প্রধান সমস্যা মাদক ও রোহিঙ্গা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট ২০২৩, ১০:১৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের প্রধান সমস্যা মাদক চোরাচালান। বর্তমানে কক্সবাজারের আদালতে ১০ হাজারেরও বেশি মাদক মামলা রয়েছে। এ ছাড়া রোহিঙ্গাদের নানামুখী অপরাধ কর্মকাণ্ডের কারণে কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে জানিয়েছেন আইন ও বিচার মন্ত্রণালয়ে সদ্য সংযুক্ত কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। শনিবার (১২ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে কক্সবাজার নাগরিক ফোরামের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ ইসমাইল বলেন, রোহিঙ্গা শিবিরগুলো ইয়াবা কারবারিদের মূল আস্তানা এখন। ওখান থেকেই ইয়াবা ব্যবসা পরিচালনা করা হচ্ছে। মাদকের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কক্সবাজারে সাড়ে তিন বছর দায়িত্ব পালনকালে নানা অভিজ্ঞতা, বিচারাঙ্গনের নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে মোহাম্মদ ইসমাইল বলেন, কক্সবাজারে সবচেয়ে বেশি হত্যা মামলা। এর মধ্যে রোহিঙ্গাদের কারণে খুন খারাবিসহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে। মেজর অব. সিনহা হত্যা মামলাসহ কক্সবাজারের বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলা নিষ্পত্তি করার কারণে নিজের নিরাপত্তা জনিত আশঙ্কার কথা উল্লেখ করেন মোহাম্মদ ইসমাইল। সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত ওসি প্রদীপ ও তার সহযোগীরা নানা ষড়যন্ত্র করছে বলে জানান তিনি। ওসি প্রদীপের মৃত্যুদণ্ড হওয়ায় কক্সবাজারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে আইনজীবীদের অধিকাংশই জামিনের পেছনে দৌঁড়ান। তারা মূল মামলা পরিচালনা কিংবা ট্রায়াল শুনানি করেন না। তাদের প্রশিক্ষণের অভাব রয়েছে। নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×