হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন


ঢাকা, ০৫ জানুয়ারি – ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার প্রভাব বিশ্ববাজারের সোনার দামে দেখা গেছে। সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববাজারে সোনার দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এদিন স্পট মার্কেটে সোনার দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৩৩ দশমিক ২৯ মার্কিন ডলারে দাঁড়ায়। এটি গত ২৯ ডিসেম্বরের পর সর্বোচ্চ দাম। এর আগে গত ২৬ ডিসেম্বর সোনার দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছেছিল।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

একই দিনে ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার চুক্তির দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৩ দশমিক ৭০ ডলারে পৌঁছায়।

অন্য মূল্যবান ধাতুর দামের দিকেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট রূপার দাম ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে, যা ২৯ ডিসেম্বরের রেকর্ড ৮৩ দশমিক ৬২ ডলারের কাছাকাছি। প্লাটিনামের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ২১৮ দশমিক ৫০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৭২ দশমিক ৯৩ ডলারে পৌঁছেছে।

সোনার দাম বাড়ার কারণ সম্পর্কে মার্কেটপালস বাই ওএএনডিএ-এর বিশ্লেষক জেইন ভাউদা বলেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান উত্তেজনার কারণে ‘সেফ হ্যাভেন’ হিসেবে সোনার চাহিদা আরও বেড়েছে। এই পরিস্থিতি বাজারে থাকা অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।

গত বছর সোনার দাম প্রায় ৬৪ শতাংশ বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধি। এর পেছনে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো, ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী ক্রয় এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে বিনিয়োগ বৃদ্ধিকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ জানুয়ারি – ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার প্রভাব বিশ্ববাজারের সোনার দামে দেখা গেছে। সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববাজারে সোনার দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।এদিন স্পট মার্কেটে সোনার দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৩৩ দশমিক ২৯ মার্কিন ডলারে দাঁড়ায়। এটি গত ২৯ ডিসেম্বরের পর সর্বোচ্চ দাম। এর আগে গত ২৬ ডিসেম্বর সোনার দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছেছিল।একই দিনে ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার চুক্তির দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৩ দশমিক ৭০ ডলারে পৌঁছায়।অন্য মূল্যবান ধাতুর দামের দিকেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট রূপার দাম ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে, যা ২৯ ডিসেম্বরের রেকর্ড ৮৩ দশমিক ৬২ ডলারের কাছাকাছি। প্লাটিনামের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ২১৮ দশমিক ৫০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৭২ দশমিক ৯৩ ডলারে পৌঁছেছে।সোনার দাম বাড়ার কারণ সম্পর্কে মার্কেটপালস বাই ওএএনডিএ-এর বিশ্লেষক জেইন ভাউদা বলেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান উত্তেজনার কারণে ‘সেফ হ্যাভেন’ হিসেবে সোনার চাহিদা আরও বেড়েছে। এই পরিস্থিতি বাজারে থাকা অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।গত বছর সোনার দাম প্রায় ৬৪ শতাংশ বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধি। এর পেছনে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো, ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী ক্রয় এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে বিনিয়োগ বৃদ্ধিকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×