হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভেনেজুয়েলা থেকে তেল আমদানির ঘোষণা দিলেন ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ০৭ জানুয়ারি – ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর এবার দেশটি থেকে জ্বালানি তেল আমদানির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সমঝোতা হয়েছে। প্রথম ধাপে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আন্তর্জাতিক বাজারে প্রচলিত দামে এই তেল বিক্রি করা হবে। ভেনেজুয়েলার তেলের ওপর যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার কারণে দেশটি এতদিন আন্তর্জাতিক বাজারে স্বাভাবিকভাবে তেল রপ্তানি করতে পারছিল না।

ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় তিনি উল্লেখ করেন, “ভেনেজুয়েলা থেকে স্টোরেজ জাহাজে সরাসরি তেল এনে যুক্তরাষ্ট্রের বন্দরে খালাস করা হবে। এরপর বাজারদরে তা বিক্রি হবে। এটি ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের জনগণের জন্যই লাভজনক হবে।” দ্রুত বাস্তবায়নের জন্য জ্বালানিসম্পদ মন্ত্রী ক্রিস রাইটকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।

এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার তেল পাঠাতে সম্মত হয়েছে এবং ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

ভেনেজুয়েলার অপরিশোধিত তেল ভারী ও ঘন প্রকৃতির হওয়ায় পরিশোধনে বিশেষ প্রক্রিয়া প্রয়োজন হয়। তবে পরিশোধনের পর এই তেল থেকে উন্নতমানের ডিজেল, অ্যাসফল্ট ও শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী বিভিন্ন জ্বালানিপণ্য উৎপাদন সম্ভব।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভেনেজুয়েলা থেকে তেল আমদানির ঘোষণা দিলেন ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভেনেজুয়েলা থেকে তেল আমদানির ঘোষণা দিলেন ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৭ জানুয়ারি – ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর এবার দেশটি থেকে জ্বালানি তেল আমদানির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সমঝোতা হয়েছে। প্রথম ধাপে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আন্তর্জাতিক বাজারে প্রচলিত দামে এই তেল বিক্রি করা হবে। ভেনেজুয়েলার তেলের ওপর যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার কারণে দেশটি এতদিন আন্তর্জাতিক বাজারে স্বাভাবিকভাবে তেল রপ্তানি করতে পারছিল না।ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় তিনি উল্লেখ করেন, “ভেনেজুয়েলা থেকে স্টোরেজ জাহাজে সরাসরি তেল এনে যুক্তরাষ্ট্রের বন্দরে খালাস করা হবে। এরপর বাজারদরে তা বিক্রি হবে। এটি ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের জনগণের জন্যই লাভজনক হবে।” দ্রুত বাস্তবায়নের জন্য জ্বালানিসম্পদ মন্ত্রী ক্রিস রাইটকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার তেল পাঠাতে সম্মত হয়েছে এবং ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।ভেনেজুয়েলার অপরিশোধিত তেল ভারী ও ঘন প্রকৃতির হওয়ায় পরিশোধনে বিশেষ প্রক্রিয়া প্রয়োজন হয়। তবে পরিশোধনের পর এই তেল থেকে উন্নতমানের ডিজেল, অ্যাসফল্ট ও শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী বিভিন্ন জ্বালানিপণ্য উৎপাদন সম্ভব।এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×