হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভোজ্যতেলের দাম বাড়ানোর আবেদন – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১২ নভেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ১২ নভেম্বর – বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে। উচ্চমূল্যে ডলার কিনতে হচ্ছে এমন দাবি করে আবেদনটি করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সংগঠনটির নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত আবেদনপত্রটি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

এতে বলা হয়েছে, আমাদের ভোজ্যতেলের আমদানিতে ডলার কনভারসন মূল্য বর্তমানে ১১২ টাকা থেকে ১২৪ টাকায় দাঁড়িয়েছে। এর আগে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন যখন ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করেছিল, তখন ডলারের কনভারসন মূল্য ধরা হয়েছিল ১১১ টাকা। যেখানে বর্তমানে আমাদেরকে ১ ডলারের বিপরীতে ১২২ টাকা থেকে ১২৪ টাকা দিতে হচ্ছে। তাই বর্তমানে ডলারের মূল্য বিবেচনায় নিয়ে ভোজ্যতেলের দাম সমন্বয় করার আবেদন করেছে সংগঠনটি।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারেও দাম কমানো হয়। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮২৫ টাকা করা হয়। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেলের দাম ৪ টাকা কমিয়ে ১২৪ টাকা করা হয়। এ দাম বাজারে কার্যকর করা হয় ১৭ সেপ্টেম্বর থেকে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ নভেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভোজ্যতেলের দাম বাড়ানোর আবেদন – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভোজ্যতেলের দাম বাড়ানোর আবেদন – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১২ নভেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ নভেম্বর – বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে। উচ্চমূল্যে ডলার কিনতে হচ্ছে এমন দাবি করে আবেদনটি করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সংগঠনটির নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত আবেদনপত্রটি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়। এতে বলা হয়েছে, আমাদের ভোজ্যতেলের আমদানিতে ডলার কনভারসন মূল্য বর্তমানে ১১২ টাকা থেকে ১২৪ টাকায় দাঁড়িয়েছে। এর আগে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন যখন ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করেছিল, তখন ডলারের কনভারসন মূল্য ধরা হয়েছিল ১১১ টাকা। যেখানে বর্তমানে আমাদেরকে ১ ডলারের বিপরীতে ১২২ টাকা থেকে ১২৪ টাকা দিতে হচ্ছে। তাই বর্তমানে ডলারের মূল্য বিবেচনায় নিয়ে ভোজ্যতেলের দাম সমন্বয় করার আবেদন করেছে সংগঠনটি। এর আগে গত ১৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারেও দাম কমানো হয়। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮২৫ টাকা করা হয়। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেলের দাম ৪ টাকা কমিয়ে ১২৪ টাকা করা হয়। এ দাম বাজারে কার্যকর করা হয় ১৭ সেপ্টেম্বর থেকে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১২ নভেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×