হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে- ঘুমধুমে ৩৪ বিজিবির অধিনায়ক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

বাংলাদেশের মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ ভিশন বাস্তবায়নে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সোমবার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করেছে।

এই সভায় মাদক পাচার রোধে বিজিবিকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সভায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক ও উপ-অধিনায়ক, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্কুল-মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

সভায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বলেন, সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে। তিনি মাদক পাচারকারীদের কঠোর হস্তে দমন করার পাশাপাশি সীমান্তে বিজিবিকে দায়িত্ব পালনে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এছাড়া তিনি অবৈধ সীমান্ত পারাপার, মাইন বিস্ফোরণ প্রতিরোধ এবং মাদক ও ইয়াবার কুফল সম্পর্কে আলোচনা করেন। একই সাথে সীমান্ত এলাকার জনগণের যেকোনো সমস্যায় বিজিবি কর্তৃক সহযোগিতা করার আশ্বাসও প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধিনায়ক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। স্থানীয় গরিব ও দুস্থ মহিলাদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন উপহার দেওয়া হয় এবং সাম্প্রতিক মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানিয়েছে, দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি স্থানীয় অসহায়, গরিব ও দুস্থদের সার্বিক সহযোগিতাসহ এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে- ঘুমধুমে ৩৪ বিজিবির অধিনায়ক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে- ঘুমধুমে ৩৪ বিজিবির অধিনায়ক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের মহাপরিচালকের 'বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক' ভিশন বাস্তবায়নে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সোমবার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করেছে। এই সভায় মাদক পাচার রোধে বিজিবিকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সভায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক ও উপ-অধিনায়ক, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্কুল-মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বলেন, সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে। তিনি মাদক পাচারকারীদের কঠোর হস্তে দমন করার পাশাপাশি সীমান্তে বিজিবিকে দায়িত্ব পালনে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি অবৈধ সীমান্ত পারাপার, মাইন বিস্ফোরণ প্রতিরোধ এবং মাদক ও ইয়াবার কুফল সম্পর্কে আলোচনা করেন। একই সাথে সীমান্ত এলাকার জনগণের যেকোনো সমস্যায় বিজিবি কর্তৃক সহযোগিতা করার আশ্বাসও প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধিনায়ক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। স্থানীয় গরিব ও দুস্থ মহিলাদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন উপহার দেওয়া হয় এবং সাম্প্রতিক মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানিয়েছে, দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি স্থানীয় অসহায়, গরিব ও দুস্থদের সার্বিক সহযোগিতাসহ এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×