হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভোটার তালিকায় গরমিল, ভোট না দিয়েই ফিরছেন অনেকে: ববি হাজ্জাজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন


ঢাকা-১৩, ১২ ফেব্রুয়ারি – ঢাকা-১৩ আসনে ভোটার তালিকার গরমিল নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন এই আসনের প্রার্থী ববি হাজ্জাজ। তাঁর দাবি, প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের কাছে থাকা ভোটার তালিকার মধ্যে তথ্যের অসামঞ্জস্য রয়েছে। এর ফলে অনেক ভোটার কেন্দ্রে এসেও তালিকায় নিজেদের নাম খুঁজে পাচ্ছেন না এবং ভোট না দিয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ করেন। ববি হাজ্জাজ বলেন, নির্বাচন কমিশনের অনলাইন ডেটাবেজ এবং কেন্দ্রের পোলিং অফিসারদের কাছে থাকা তালিকার মধ্যে মিল পাওয়া যাচ্ছে না। তিনি জানান, এর আগে আরও সাতটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং প্রায় প্রতিটি কেন্দ্রেই কমবেশি এমন অসংগতি লক্ষ্য করেছেন। একটি ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, একজন ভোটারের নাম অনেক সময় ধরে খোঁজার পর রিটার্নিং কর্মকর্তার সহায়তায় নাম, জন্মতারিখ ও ঠিকানা মিলিয়ে তবেই পাওয়া গেছে। কিন্তু সাধারণ ভোটাররা এতো দীর্ঘ সময় অপেক্ষা না করে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ভোটার তালিকার এই ত্রুটি নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনি রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন যেন প্রিজাইডিং অফিসাররা ধৈর্য ধরে ভোটারদের সহায়তা করেন। তবে নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এই প্রার্থী। তিনি জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা দক্ষতার সাথে মোকাবিলা করেছে। ভোটগ্রহণ সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত হলে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথাও জানান তিনি।

এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভোটার তালিকায় গরমিল, ভোট না দিয়েই ফিরছেন অনেকে: ববি হাজ্জাজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভোটার তালিকায় গরমিল, ভোট না দিয়েই ফিরছেন অনেকে: ববি হাজ্জাজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা-১৩, ১২ ফেব্রুয়ারি – ঢাকা-১৩ আসনে ভোটার তালিকার গরমিল নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন এই আসনের প্রার্থী ববি হাজ্জাজ। তাঁর দাবি, প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের কাছে থাকা ভোটার তালিকার মধ্যে তথ্যের অসামঞ্জস্য রয়েছে। এর ফলে অনেক ভোটার কেন্দ্রে এসেও তালিকায় নিজেদের নাম খুঁজে পাচ্ছেন না এবং ভোট না দিয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছেন।বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ করেন। ববি হাজ্জাজ বলেন, নির্বাচন কমিশনের অনলাইন ডেটাবেজ এবং কেন্দ্রের পোলিং অফিসারদের কাছে থাকা তালিকার মধ্যে মিল পাওয়া যাচ্ছে না। তিনি জানান, এর আগে আরও সাতটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং প্রায় প্রতিটি কেন্দ্রেই কমবেশি এমন অসংগতি লক্ষ্য করেছেন। একটি ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, একজন ভোটারের নাম অনেক সময় ধরে খোঁজার পর রিটার্নিং কর্মকর্তার সহায়তায় নাম, জন্মতারিখ ও ঠিকানা মিলিয়ে তবেই পাওয়া গেছে। কিন্তু সাধারণ ভোটাররা এতো দীর্ঘ সময় অপেক্ষা না করে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ভোটার তালিকার এই ত্রুটি নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনি রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন যেন প্রিজাইডিং অফিসাররা ধৈর্য ধরে ভোটারদের সহায়তা করেন। তবে নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এই প্রার্থী। তিনি জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা দক্ষতার সাথে মোকাবিলা করেছে। ভোটগ্রহণ সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত হলে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথাও জানান তিনি।এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×