ঢাকা, ০১ সেপ্টেম্বর – আগামী জাতীয় সংসদ নির্বাচনে মব ভায়োলেন্স ঠেকাতে সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন।
জবাবে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ইলেকশন তো এখনো দেরি আছে। যখন ৩০০ আসনে একদিনে ভোট হবে, তখন তা ৩০০ জায়গায় ভাগ হয়ে যাবে। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার এলাকায় চলে গেছে। একসঙ্গে এত লোক একত্রে আর পাওয়া যাবে না, ঢাকা শহর খালি হয়ে যাবে। যারা মব সৃষ্টি করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
সোমবার (১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন। সেখানে তিনি মবের বিষয়ে জানতে চাইলে সিইসি এসব কথা বলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
সিইসি বলেন, একটা কথা তিনি (চার্জ দ্য অ্যাফেয়ার্স) বলেছেন গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে। আমি বলেছি, এই দেশটা গুজবের দেশ। আমরা গুজবটা দূর করতে চাই। আমি গুজব কানে না নিতে বলেছি।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০১ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন