হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভ্যাট কমানো হলেও কমেনি এলপিজি সিলিন্ডারের দাম, গ্রাহকদের ক্ষোভ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন


ঢাকা, ৫ মার্চ – তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির ওপর থেকে সরকার ভ্যাট কমালেও সাধারণ ক্রেতারা এর কোনো সুফল পাচ্ছেন না। দেশের বিভিন্ন স্থানে এবং বিশেষ করে রাজধানীর বাজারগুলোতে এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে রান্নার এই গ্যাস।

সরকারিভাবে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হলেও বাস্তবে তা মানা হচ্ছে না। অধিকাংশ খুচরা দোকানে নির্ধারিত দরের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাড়তি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। দোকানিরা পরিবহন খরচ বা সরবরাহে সংকটের অজুহাত দেখিয়ে এই অতিরিক্ত টাকা আদায় করছেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

অনেক এলাকায় পাইপলাইনের গ্যাস না থাকায় মানুষ বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করছেন এবং বাড়তি ব্যয়ের চাপে পড়ছেন।

কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা রাসেল হোসেন জানান সিলিন্ডার এখনো আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। তিনি বলেন দুই দিন আগেও ১ হাজার ৭০০ টাকা দিয়ে সিলিন্ডার কিনতে হয়েছে। দাম কমার কথা শুধু শোনা যায় কিন্তু বাজারে এর কোনো প্রতিফলন নেই।

একই রকম হতাশা প্রকাশ করেছেন মিরপুরের বাসিন্দা রোকসানা আক্তার। তিনি জানান সংসারের খরচ এমনিতেই বেশি তার ওপর সরকারি রেটের চেয়ে অনেক বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। এসব তদারকির যেন কেউ নেই।

বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এক বিজ্ঞপ্তিতে এলপি গ্যাসের ওপর ভ্যাট কমানোর তথ্য জানায়। নতুন নিয়মে স্থানীয় উৎপাদন ও বিপণন পর্যায়ের ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। এর পরিবর্তে কেবল আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে যা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এই পুনর্বিন্যাসের ফলে আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিতরণ পর্যায়ে মূল্য সংযোজনের ওপর আর কোনো ভ্যাট প্রযোজ্য হবে না।

এনবিআর আশা করেছিল এই পদক্ষেপের ফলে ভোক্তাদের ওপর ভ্যাটের চাপ প্রায় ২০ শতাংশ কমবে। তবে বাস্তবে ভোক্তাদের সেই বাড়তি দামেই গ্যাস কিনতে হচ্ছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি গত ২ মার্চ এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করে। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়। এছাড়া সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৩৯৭ টাকা এবং ১৫ কেজির দাম ১ হাজার ৬৭৬ টাকা নির্ধারণ করা হয়।

তবে সরকারি এই নির্দেশনা মাঠপর্যায়ে কার্যকর হচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভ্যাট কমানো হলেও কমেনি এলপিজি সিলিন্ডারের দাম, গ্রাহকদের ক্ষোভ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভ্যাট কমানো হলেও কমেনি এলপিজি সিলিন্ডারের দাম, গ্রাহকদের ক্ষোভ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৫ মার্চ – তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির ওপর থেকে সরকার ভ্যাট কমালেও সাধারণ ক্রেতারা এর কোনো সুফল পাচ্ছেন না। দেশের বিভিন্ন স্থানে এবং বিশেষ করে রাজধানীর বাজারগুলোতে এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে রান্নার এই গ্যাস।সরকারিভাবে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হলেও বাস্তবে তা মানা হচ্ছে না। অধিকাংশ খুচরা দোকানে নির্ধারিত দরের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাড়তি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। দোকানিরা পরিবহন খরচ বা সরবরাহে সংকটের অজুহাত দেখিয়ে এই অতিরিক্ত টাকা আদায় করছেন।অনেক এলাকায় পাইপলাইনের গ্যাস না থাকায় মানুষ বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করছেন এবং বাড়তি ব্যয়ের চাপে পড়ছেন।কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা রাসেল হোসেন জানান সিলিন্ডার এখনো আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। তিনি বলেন দুই দিন আগেও ১ হাজার ৭০০ টাকা দিয়ে সিলিন্ডার কিনতে হয়েছে। দাম কমার কথা শুধু শোনা যায় কিন্তু বাজারে এর কোনো প্রতিফলন নেই।একই রকম হতাশা প্রকাশ করেছেন মিরপুরের বাসিন্দা রোকসানা আক্তার। তিনি জানান সংসারের খরচ এমনিতেই বেশি তার ওপর সরকারি রেটের চেয়ে অনেক বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। এসব তদারকির যেন কেউ নেই।বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এক বিজ্ঞপ্তিতে এলপি গ্যাসের ওপর ভ্যাট কমানোর তথ্য জানায়। নতুন নিয়মে স্থানীয় উৎপাদন ও বিপণন পর্যায়ের ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। এর পরিবর্তে কেবল আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে যা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এই পুনর্বিন্যাসের ফলে আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিতরণ পর্যায়ে মূল্য সংযোজনের ওপর আর কোনো ভ্যাট প্রযোজ্য হবে না।এনবিআর আশা করেছিল এই পদক্ষেপের ফলে ভোক্তাদের ওপর ভ্যাটের চাপ প্রায় ২০ শতাংশ কমবে। তবে বাস্তবে ভোক্তাদের সেই বাড়তি দামেই গ্যাস কিনতে হচ্ছে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি গত ২ মার্চ এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করে। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়। এছাড়া সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৩৯৭ টাকা এবং ১৫ কেজির দাম ১ হাজার ৬৭৬ টাকা নির্ধারণ করা হয়।তবে সরকারি এই নির্দেশনা মাঠপর্যায়ে কার্যকর হচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×