হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মক্কায় ১২৫ কিমি বিস্তৃত সোনার খনি আবিষ্কার, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার ইঙ্গিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন


রিয়াদ, ১২ অক্টোবর – সৌদি আরবের মক্কা অঞ্চলে বিপুল পরিমাণ সোনার খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মানসুরা–মাসারাহ  সোনার খনির দক্ষিণে অবস্থিত এই নতুন ভাণ্ডারকে আঞ্চলিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ আবিষ্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা ১২৫ কিলোমিটারজুড়ে বিস্তৃত। এই বিশাল আবিষ্কার রাজতন্ত্রটির সোনা খনন খাতের পরিসর ব্যাপকভাবে বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছে। খবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, নব আবিষ্কৃত সোনার খনিটি প্রায় ১২৫ কিলোমিটারজুড়ে বিস্তৃত। এই আবিষ্কার সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর অংশ, যার মূল লক্ষ্য তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প খাত, বিশেষ করে খনিজ শিল্পকে অর্থনীতির অন্যতম স্তম্ভে পরিণত করা।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

রাষ্ট্রীয় খনিজ কোম্পানি ‘মাআদেন’ জানিয়েছে, প্রায় ১০০ কিলোমিটারজুড়ে উচ্চমাত্রার সোনারখনি শনাক্ত হয়েছে। খনন নমুনা বিশ্লেষণে প্রতি টন মাটিতে সর্বোচ্চ ২০ দশমিক ৬ গ্রাম পর্যন্ত সোনার উপস্থিতি পাওয়া গেছে।

মাআদেনের প্রধান নির্বাহী রবার্ট উইলে বলেছেন, এই নতুন আবিষ্কার মক্কাকে বৈশ্বিক সোনার খনি মানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

মানসুরা–মাসারাহ খনিতে বর্তমানে প্রায় ৭০ লাখ আউন্স সোনার মজুত রয়েছে এবং প্রতিবছর সেখান থেকে ২ লাখ ৫০ হাজার আউন্স সোনা উত্তোলন করা হয়। নতুন আবিষ্কারটির ফলে খনি কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং প্রায় ১২৫ কিলোমিটারজুড়ে একটি বিশ্বমানের স্বর্ণবেল্ট গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, মাআদেন জানিয়েছে যে ওয়াদি আল-জাও এবং জাবাল শাইবান অঞ্চলেও নতুন করে সোনা ও তামার উচ্চমাত্রার খনিজের সন্ধান মিলেছে।

বিশ্বের শীর্ষ পাঁচ স্বর্ণভাণ্ডারধারী দেশ (অক্টোবর ২০২৫ অনুযায়ী)

১. যুক্তরাষ্ট্র – ৮,১৩৩.৫ টন

২. জার্মানি – ৩,৩৫১ টন

৪. ফ্রান্স – ২,৪৩৭ টন

৫. রাশিয়া – ২,৩৩২.৭ টন

এর আগে অস্ট্রেলিয়াকে প্রায় ১০,০০০ টন স্বর্ণভাণ্ডারসহ বিশ্বের বৃহত্তম স্বর্ণভাণ্ডারধারী দেশ হিসেবে বিবেচনা করা হতো।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১২ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মক্কায় ১২৫ কিমি বিস্তৃত সোনার খনি আবিষ্কার, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার ইঙ্গিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মক্কায় ১২৫ কিমি বিস্তৃত সোনার খনি আবিষ্কার, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার ইঙ্গিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ১২ অক্টোবর – সৌদি আরবের মক্কা অঞ্চলে বিপুল পরিমাণ সোনার খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মানসুরা–মাসারাহ  সোনার খনির দক্ষিণে অবস্থিত এই নতুন ভাণ্ডারকে আঞ্চলিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ আবিষ্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা ১২৫ কিলোমিটারজুড়ে বিস্তৃত। এই বিশাল আবিষ্কার রাজতন্ত্রটির সোনা খনন খাতের পরিসর ব্যাপকভাবে বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছে। খবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের।দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, নব আবিষ্কৃত সোনার খনিটি প্রায় ১২৫ কিলোমিটারজুড়ে বিস্তৃত। এই আবিষ্কার সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর অংশ, যার মূল লক্ষ্য তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প খাত, বিশেষ করে খনিজ শিল্পকে অর্থনীতির অন্যতম স্তম্ভে পরিণত করা।রাষ্ট্রীয় খনিজ কোম্পানি ‘মাআদেন’ জানিয়েছে, প্রায় ১০০ কিলোমিটারজুড়ে উচ্চমাত্রার সোনারখনি শনাক্ত হয়েছে। খনন নমুনা বিশ্লেষণে প্রতি টন মাটিতে সর্বোচ্চ ২০ দশমিক ৬ গ্রাম পর্যন্ত সোনার উপস্থিতি পাওয়া গেছে।মাআদেনের প্রধান নির্বাহী রবার্ট উইলে বলেছেন, এই নতুন আবিষ্কার মক্কাকে বৈশ্বিক সোনার খনি মানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যাবে।মানসুরা–মাসারাহ খনিতে বর্তমানে প্রায় ৭০ লাখ আউন্স সোনার মজুত রয়েছে এবং প্রতিবছর সেখান থেকে ২ লাখ ৫০ হাজার আউন্স সোনা উত্তোলন করা হয়। নতুন আবিষ্কারটির ফলে খনি কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং প্রায় ১২৫ কিলোমিটারজুড়ে একটি বিশ্বমানের স্বর্ণবেল্ট গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।এছাড়া, মাআদেন জানিয়েছে যে ওয়াদি আল-জাও এবং জাবাল শাইবান অঞ্চলেও নতুন করে সোনা ও তামার উচ্চমাত্রার খনিজের সন্ধান মিলেছে।বিশ্বের শীর্ষ পাঁচ স্বর্ণভাণ্ডারধারী দেশ (অক্টোবর ২০২৫ অনুযায়ী)১. যুক্তরাষ্ট্র – ৮,১৩৩.৫ টন২. জার্মানি – ৩,৩৫১ টন৪. ফ্রান্স – ২,৪৩৭ টন৫. রাশিয়া – ২,৩৩২.৭ টনএর আগে অস্ট্রেলিয়াকে প্রায় ১০,০০০ টন স্বর্ণভাণ্ডারসহ বিশ্বের বৃহত্তম স্বর্ণভাণ্ডারধারী দেশ হিসেবে বিবেচনা করা হতো।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১২ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×