হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন




ঢাকা, ১৩ এপ্রিল – মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির কারণে বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পতন ঘটেছে। সোমবার লেনদেনের শুরুতেই মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য হারে কমে যায়।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এদিন স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭১১ দশমিক ৫১ ডলারে নেমে আসে। দিনের শুরুতে এটি গত ৭ এপ্রিলের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছিল। পাশাপাশি মার্কিন গোল্ড ফিউচারের দাম ১ দশমিক ১ শতাংশ কমে আউন্স প্রতি ৪ হাজার ৭৩২ দশমিক ৮০ ডলারে বেচাকেনা হচ্ছে।

আরও পড়ুন

ইরানের হামলার আশঙ্কায় সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন কূটনীতিকদের সরাচ্ছে যুক্তরাষ্ট্র

বাজার বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানবিরোধী সংঘাতের পর থেকে সোনার দাম ১০ শতাংশেরও বেশি কমে গেছে। সাধারণত বৈশ্বিক অস্থিরতা বা মূল্যস্ফীতির সময় সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বর্তমানে উচ্চ সুদের হার সোনার বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। কারণ এটি একটি সুদবিহীন সম্পদ। এছাড়াও মার্কিন ডলারের মান প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এর ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী বিনিয়োগকারীদের জন্য সোনা কেনা অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, তেলের বাজারে চলমান অস্থিরতা এবং সুদের হার কমানোর সম্ভাবনা ক্ষীণ হওয়ায় স্বল্প মেয়াদে সোনার বাজারে এই অস্থিতিশীলতা অব্যাহত থাকতে পারে।

এনএন/ ১৩ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ এপ্রিল – মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির কারণে বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পতন ঘটেছে। সোমবার লেনদেনের শুরুতেই মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য হারে কমে যায়।আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এদিন স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭১১ দশমিক ৫১ ডলারে নেমে আসে। দিনের শুরুতে এটি গত ৭ এপ্রিলের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছিল। পাশাপাশি মার্কিন গোল্ড ফিউচারের দাম ১ দশমিক ১ শতাংশ কমে আউন্স প্রতি ৪ হাজার ৭৩২ দশমিক ৮০ ডলারে বেচাকেনা হচ্ছে।বাজার বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানবিরোধী সংঘাতের পর থেকে সোনার দাম ১০ শতাংশেরও বেশি কমে গেছে। সাধারণত বৈশ্বিক অস্থিরতা বা মূল্যস্ফীতির সময় সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বর্তমানে উচ্চ সুদের হার সোনার বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। কারণ এটি একটি সুদবিহীন সম্পদ। এছাড়াও মার্কিন ডলারের মান প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এর ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী বিনিয়োগকারীদের জন্য সোনা কেনা অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়েছে।বিশেষজ্ঞদের ধারণা, তেলের বাজারে চলমান অস্থিরতা এবং সুদের হার কমানোর সম্ভাবনা ক্ষীণ হওয়ায় স্বল্প মেয়াদে সোনার বাজারে এই অস্থিতিশীলতা অব্যাহত থাকতে পারে।এনএন/ ১৩ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×