হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী জাহাজ মোতায়েন, প্রতিরোধে প্রস্তুত ইরান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন


তেহরান, ২৭ জানুয়ারি – মার্কিন বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজ এখন মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, যা ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা অনেকটাই বাড়িয়েছে। তবে, ইরান তাদের ওপর সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত বলে জানিয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং কয়েকটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েন করা হয়েছে, যা মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের অধীনে আসে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

ইউএস সেন্ট্রাল কমান্ড এক্স-এ জানিয়েছে, লিংকনের স্ট্রাইক গ্রুপ এই অঞ্চলে পৌঁছেছে এবং জাহাজগুলোকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মোতায়েন করা হয়েছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ওয়াশিংটন এই অঞ্চলে ‘পরিস্থিতি পর্যবেক্ষণে’ একটি বিশাল নৌবহর পাঠাচ্ছে। এছাড়া, জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করেছিল।

এদিকে, ট্রাম্প গত সপ্তাহে ইরানের ওপর নতুন সামরিক হামলার হুমকি থেকে সরে আসলেও তিনি বিকল্পটি বাতিল করেননি। মাসের শুরুতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যুদ্ধজাহাজ মোতায়েন করা শুরু হয়েছিল, কারণ ইরানে বিক্ষোভের পর দেশটি ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। ইরান বিক্ষোভকারীদের ওপর লক্ষ্য রাখায় ট্রাম্প বারবার হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন, যদিও দেশব্যাপী বিক্ষোভ শেষ হয়েছে।

তিনি ইউএসএস আব্রাহাম লিংকনের আগমনকে উল্লেখ করে বলেন, ‘এই ধরনের যুদ্ধজাহাজ ইরানের জাতিকে বিভক্ত করতে পারবে না।’

ইতোমধ্যে তেহরানের কেন্দ্রীয় এঙ্গেলাব স্কয়ারে একটি মার্কিনবিরোধী বিলবোর্ড দেখা গেছে, যেখানে একটি আমেরিকান বিমানবাহী জাহাজ ধ্বংস হওয়ার দৃশ্য দেখানো হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বুধবার ইরানি নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানিকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘ইরানের নৌশক্তি শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয়, এটি এই অঞ্চলে স্থিতিশীলতার নোঙর হিসেবেও কাজ করে।’

এনএন/ ২৭ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী জাহাজ মোতায়েন, প্রতিরোধে প্রস্তুত ইরান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী জাহাজ মোতায়েন, প্রতিরোধে প্রস্তুত ইরান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২৭ জানুয়ারি – মার্কিন বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজ এখন মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, যা ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা অনেকটাই বাড়িয়েছে। তবে, ইরান তাদের ওপর সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত বলে জানিয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং কয়েকটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েন করা হয়েছে, যা মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের অধীনে আসে।ইউএস সেন্ট্রাল কমান্ড এক্স-এ জানিয়েছে, লিংকনের স্ট্রাইক গ্রুপ এই অঞ্চলে পৌঁছেছে এবং জাহাজগুলোকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মোতায়েন করা হয়েছে।গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ওয়াশিংটন এই অঞ্চলে ‘পরিস্থিতি পর্যবেক্ষণে’ একটি বিশাল নৌবহর পাঠাচ্ছে। এছাড়া, জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করেছিল।এদিকে, ট্রাম্প গত সপ্তাহে ইরানের ওপর নতুন সামরিক হামলার হুমকি থেকে সরে আসলেও তিনি বিকল্পটি বাতিল করেননি। মাসের শুরুতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যুদ্ধজাহাজ মোতায়েন করা শুরু হয়েছিল, কারণ ইরানে বিক্ষোভের পর দেশটি ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। ইরান বিক্ষোভকারীদের ওপর লক্ষ্য রাখায় ট্রাম্প বারবার হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন, যদিও দেশব্যাপী বিক্ষোভ শেষ হয়েছে।তিনি ইউএসএস আব্রাহাম লিংকনের আগমনকে উল্লেখ করে বলেন, ‘এই ধরনের যুদ্ধজাহাজ ইরানের জাতিকে বিভক্ত করতে পারবে না।’ইতোমধ্যে তেহরানের কেন্দ্রীয় এঙ্গেলাব স্কয়ারে একটি মার্কিনবিরোধী বিলবোর্ড দেখা গেছে, যেখানে একটি আমেরিকান বিমানবাহী জাহাজ ধ্বংস হওয়ার দৃশ্য দেখানো হয়েছে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বুধবার ইরানি নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানিকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘ইরানের নৌশক্তি শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয়, এটি এই অঞ্চলে স্থিতিশীলতার নোঙর হিসেবেও কাজ করে।’এনএন/ ২৭ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×