হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ইসলামী আন্দোলনের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন


ঢাকা, ৩ মার্চ – ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।

মঙ্গলবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

ইউনুস আহমদ বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল হামলার ঘটনা ঘটছে এবং যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে অবস্থানরত লাখ লাখ বাংলাদেশি নাগরিকের জীবন ও জীবিকা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে এই যুদ্ধের ফলে বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি রেমিটেন্স প্রবাহ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং জ্বালানি সরবরাহসহ বহুমুখী অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সরকারের কাছে বাস্তবভিত্তিক পদক্ষেপ প্রত্যাশা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, আহমদ আব্দুল কাইয়ুম এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ইসলামী আন্দোলনের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ইসলামী আন্দোলনের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩ মার্চ – ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।মঙ্গলবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।ইউনুস আহমদ বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল হামলার ঘটনা ঘটছে এবং যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে অবস্থানরত লাখ লাখ বাংলাদেশি নাগরিকের জীবন ও জীবিকা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে এই যুদ্ধের ফলে বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি রেমিটেন্স প্রবাহ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং জ্বালানি সরবরাহসহ বহুমুখী অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সরকারের কাছে বাস্তবভিত্তিক পদক্ষেপ প্রত্যাশা করেন।বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, আহমদ আব্দুল কাইয়ুম এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×