হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মধ্যপ্রাচ্য থেকে ৪৩ হাজার মার্কিন নাগরিককে ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন


তেহরান, ১১ মার্চ – ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার লক্ষ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং বিভিন্ন আরব দেশে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। দুই পক্ষের এই পাল্টাপাল্টি আক্রমণের ফলে সংঘাতটি এখন ওই অঞ্চলের ১৪টি দেশে ছড়িয়ে পড়েছে। চলমান এই সংঘাতের জেরে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে নিজেদের নাগরিকদের দ্রুত সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সের মাধ্যমে ইতিমধ্যেই ৩০ হাজার নাগরিককে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, আমেরিকানদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র দুই ডজনেরও বেশি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। তবে দেখা গেছে, এসব ফ্লাইটে গড়ে ৪০ শতাংশেরও কম যাত্রী ছিলেন

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

এর কারণ হিসেবে জানা যায়, অনেক মার্কিন নাগরিকই চার্টার্ড ফ্লাইটের বদলে সাধারণ বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরা বেশি পছন্দ করেছেন। মধ্যপ্রাচ্য থেকে চার্টার্ড ফ্লাইট এবং স্থলপথে নাগরিকদের সরিয়ে নেওয়ার এই কার্যক্রম এখনো চলছে। যেকোনো মার্কিন নাগরিক চাইলে দেশে ফেরার জন্য এই সরকারি সহায়তার আবেদন করতে পারবেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

এস এম/ ১১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মধ্যপ্রাচ্য থেকে ৪৩ হাজার মার্কিন নাগরিককে ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মধ্যপ্রাচ্য থেকে ৪৩ হাজার মার্কিন নাগরিককে ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১১ মার্চ – ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার লক্ষ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং বিভিন্ন আরব দেশে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। দুই পক্ষের এই পাল্টাপাল্টি আক্রমণের ফলে সংঘাতটি এখন ওই অঞ্চলের ১৪টি দেশে ছড়িয়ে পড়েছে। চলমান এই সংঘাতের জেরে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে নিজেদের নাগরিকদের দ্রুত সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সের মাধ্যমে ইতিমধ্যেই ৩০ হাজার নাগরিককে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, আমেরিকানদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র দুই ডজনেরও বেশি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। তবে দেখা গেছে, এসব ফ্লাইটে গড়ে ৪০ শতাংশেরও কম যাত্রী ছিলেনএর কারণ হিসেবে জানা যায়, অনেক মার্কিন নাগরিকই চার্টার্ড ফ্লাইটের বদলে সাধারণ বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরা বেশি পছন্দ করেছেন। মধ্যপ্রাচ্য থেকে চার্টার্ড ফ্লাইট এবং স্থলপথে নাগরিকদের সরিয়ে নেওয়ার এই কার্যক্রম এখনো চলছে। যেকোনো মার্কিন নাগরিক চাইলে দেশে ফেরার জন্য এই সরকারি সহায়তার আবেদন করতে পারবেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।এস এম/ ১১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×