হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গলা কেটে নারী চিকিৎসককে হত্যা: প্রেমিক রেজার দায় স্বীকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৪ আগস্ট ২০২২, ০৭:৫৯ পূর্বাহ্ন

গলা কেটে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিককে হত্যার অভিযোগে করা মামলায় মূলহোতা প্রেমিক মো. রেজাউল করিম রেজা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার ঢাকা মহানগর হাকিম রশিদুল আলমের তার জবানবন্দি রেকর্ড করেন।

এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১১ আগস্ট রাতে চট্টগ্রাম থেকে রেজাকে গ্রেফতার করে র‍্যাব।

মামলার সূত্রে জানা যায়, পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে উঠেছিলেন সদ্য এমবিবিএস পাস করা চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিক। এরপর সুযোগ বুঝে স্বামী পরিচয়ধারী কথিত বয়ফ্রেন্ড রেজাউল তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

গত ১০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জান্নাতুল নাঈম সিদ্দিকের বাবা শফিকুল আলম বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন।

উল্লেখ্য, জান্নাতুল এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

গলা কেটে নারী চিকিৎসককে হত্যা: প্রেমিক রেজার দায় স্বীকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গলা কেটে নারী চিকিৎসককে হত্যা: প্রেমিক রেজার দায় স্বীকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট ২০২২, ০৭:৫৯ পূর্বাহ্ন
Print Image
গলা কেটে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিককে হত্যার অভিযোগে করা মামলায় মূলহোতা প্রেমিক মো. রেজাউল করিম রেজা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার ঢাকা মহানগর হাকিম রশিদুল আলমের তার জবানবন্দি রেকর্ড করেন। এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১১ আগস্ট রাতে চট্টগ্রাম থেকে রেজাকে গ্রেফতার করে র‍্যাব। মামলার সূত্রে জানা যায়, পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে উঠেছিলেন সদ্য এমবিবিএস পাস করা চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিক। এরপর সুযোগ বুঝে স্বামী পরিচয়ধারী কথিত বয়ফ্রেন্ড রেজাউল তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। গত ১০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জান্নাতুল নাঈম সিদ্দিকের বাবা শফিকুল আলম বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন। উল্লেখ্য, জান্নাতুল এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×