হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘ হলে চাপে পড়বে দেশের অর্থনীতি: ড. ফাহমিদা খাতুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন


ঢাকা, ৭ মার্চ – গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন মন্তব্য করেছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে। এর ফলে তেলের দাম বৃদ্ধি, কর্মসংস্থানে সংকট এবং পণ্য সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

রাজধানীর এফডিসিতে ‘জনপ্রত্যাশা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা’ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ড. ফাহমিদা খাতুন বলেন, অর্থনীতি সচল রাখতে ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।

দেশের অধিকাংশ ব্যবসায়ীই উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে আগ্রহী। রাজনৈতিক পট পরিবর্তনের সময় অনেক ক্ষেত্রে প্রতিহিংসামূলক আচরণের কারণে সবাই ন্যায্য বিচার পাচ্ছেন না। তাই ঢালাওভাবে সকল ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ তোলা সমীচীন নয়।

যারা অর্থনীতিতে অবদান রাখতে চান, তাদের কাজের সুযোগ করে দিতে হবে। প্রয়োজনে যাচাই বাছাই সাপেক্ষে বন্ধ থাকা ব্যাংক হিসাবগুলো পুনরায় চালু করা যেতে পারে। তবে যারা সুনির্দিষ্ট অনিয়ম বা অপরাধের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনার পক্ষে মত দেন তিনি।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানকে ঘিরে বিভিন্ন অপপ্রচারের বিষয়টিও তিনি তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন যে নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর ন্যাশনাল ব্যাংককে এক হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার যে তথ্য ছড়ানো হচ্ছে তা সঠিক নয়। এই সহায়তা আগের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সময়েই ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংককে প্রদান করা হয়েছিল।

এনএন/ ৭ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘ হলে চাপে পড়বে দেশের অর্থনীতি: ড. ফাহমিদা খাতুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘ হলে চাপে পড়বে দেশের অর্থনীতি: ড. ফাহমিদা খাতুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৭ মার্চ – গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন মন্তব্য করেছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে। এর ফলে তেলের দাম বৃদ্ধি, কর্মসংস্থানে সংকট এবং পণ্য সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাজধানীর এফডিসিতে ‘জনপ্রত্যাশা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা’ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ড. ফাহমিদা খাতুন বলেন, অর্থনীতি সচল রাখতে ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।দেশের অধিকাংশ ব্যবসায়ীই উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে আগ্রহী। রাজনৈতিক পট পরিবর্তনের সময় অনেক ক্ষেত্রে প্রতিহিংসামূলক আচরণের কারণে সবাই ন্যায্য বিচার পাচ্ছেন না। তাই ঢালাওভাবে সকল ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ তোলা সমীচীন নয়।যারা অর্থনীতিতে অবদান রাখতে চান, তাদের কাজের সুযোগ করে দিতে হবে। প্রয়োজনে যাচাই বাছাই সাপেক্ষে বন্ধ থাকা ব্যাংক হিসাবগুলো পুনরায় চালু করা যেতে পারে। তবে যারা সুনির্দিষ্ট অনিয়ম বা অপরাধের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনার পক্ষে মত দেন তিনি।এছাড়া বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানকে ঘিরে বিভিন্ন অপপ্রচারের বিষয়টিও তিনি তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন যে নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর ন্যাশনাল ব্যাংককে এক হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার যে তথ্য ছড়ানো হচ্ছে তা সঠিক নয়। এই সহায়তা আগের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সময়েই ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংককে প্রদান করা হয়েছিল।এনএন/ ৭ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×