হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মনোনয়নপত্র কেনা অধিকাংশ তারকা বসন্তের কোকিল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২২ নভেম্বর – আওয়ামী লীগের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন শোবিজের একঝাঁক তারকা। সেই ধারাবাহিকতায় দ্বাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনয়ন ফরম কিনেছেন রুবেল, মাহিয়া মাহি, শমী কায়সার, রোকেয়া প্রাচী, শাকিল খান, সিদ্দিকুর রহমান, গায়ক এসডি রুবেল, অভিনেত্রী সিমলাসহ অনেকে।

আরও পড়ুন

শুটিং সেটে মারধর ও অনাকাঙ্ক্ষিত হাতাহাতি: অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ তিশা ও অথৈ

এদিকে শোবিজ তারকাদের মনোনয়ন ফরম কেনার হিড়িক দেখে জায়েদ খান বললেন, ‘যারা মনোনয়নপত্র কিনেছেন তারা অধিকাংশই বসন্তের কোকিল।’

মনোনয়নপত্র কেনার খবর শোনা গেলেও শেষ পর্যন্ত মনোনয়ন কেনার দৌড়ে দেখা যায়নি জায়েদ খানকে। মনোনয়নপত্র না কেনা প্রসঙ্গে ঢাকাই সিনেমার এ নায়ক বলেন, ‘ইচ্ছে করেই আমি মনোনয়নপত্র কিনিনি। আমার হাতে এখন দেশ-বিদেশের অনেক কাজ। আপাতত এই কাজগুলো নিয়েই ব্যস্ত। কারণ দুই কাজ একসঙ্গে হয় না। আর আমাকে সংসদ সদস্য হিসেবে বিবেচনা করলে প্রধানমন্ত্রীর নির্দেশ এমনিতেই আসবে। তিনি যখন মনে করবেন আমি তখন মনোনয়নপত্র কিনব। যারা রাজপথে সক্রিয় ছিল। আওয়ামী লীগের দুঃসময়ে পাশে ছিল তাদেরই নির্বাচনে অংশ নেওয়ার কথা চিন্তা করা উচিত। এবারের মনোনয়ন কেনা অনেক শিল্পীই দলের দুঃসময়ে পাশে ছিল না।’

নিজেকে আওয়ামী লীগের ত্যাগী কর্মী দাবি করে এ চিত্রনায়ক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্রলীগের কর্মী ছিলাম। রাজপথে থেকে মার খেয়েছি। রুবেল ভাই, সোহেল রানা ভাইও রাজপথের লোক। আমরা হলাম আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী। তারা আওয়ামী লীগের দুঃসময়ে রাজপথে ছিলেন। আমি মনে করি, আমরা যারা আওয়ামী লীগের খারাপ সময়ে পাশে ছিলাম, আমাদের মনোনয়নপত্র নেওয়া উচিত। কিন্তু দেখেন যারা মনোনয়নপত্র কিনেছেন তারা অধিকাংশই বসন্তের কোকিল।’

আইএ/ ২২ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মনোনয়নপত্র কেনা অধিকাংশ তারকা বসন্তের কোকিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মনোনয়নপত্র কেনা অধিকাংশ তারকা বসন্তের কোকিল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ নভেম্বর – আওয়ামী লীগের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন শোবিজের একঝাঁক তারকা। সেই ধারাবাহিকতায় দ্বাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনয়ন ফরম কিনেছেন রুবেল, মাহিয়া মাহি, শমী কায়সার, রোকেয়া প্রাচী, শাকিল খান, সিদ্দিকুর রহমান, গায়ক এসডি রুবেল, অভিনেত্রী সিমলাসহ অনেকে। এদিকে শোবিজ তারকাদের মনোনয়ন ফরম কেনার হিড়িক দেখে জায়েদ খান বললেন, ‘যারা মনোনয়নপত্র কিনেছেন তারা অধিকাংশই বসন্তের কোকিল।’ মনোনয়নপত্র কেনার খবর শোনা গেলেও শেষ পর্যন্ত মনোনয়ন কেনার দৌড়ে দেখা যায়নি জায়েদ খানকে। মনোনয়নপত্র না কেনা প্রসঙ্গে ঢাকাই সিনেমার এ নায়ক বলেন, ‘ইচ্ছে করেই আমি মনোনয়নপত্র কিনিনি। আমার হাতে এখন দেশ-বিদেশের অনেক কাজ। আপাতত এই কাজগুলো নিয়েই ব্যস্ত। কারণ দুই কাজ একসঙ্গে হয় না। আর আমাকে সংসদ সদস্য হিসেবে বিবেচনা করলে প্রধানমন্ত্রীর নির্দেশ এমনিতেই আসবে। তিনি যখন মনে করবেন আমি তখন মনোনয়নপত্র কিনব। যারা রাজপথে সক্রিয় ছিল। আওয়ামী লীগের দুঃসময়ে পাশে ছিল তাদেরই নির্বাচনে অংশ নেওয়ার কথা চিন্তা করা উচিত। এবারের মনোনয়ন কেনা অনেক শিল্পীই দলের দুঃসময়ে পাশে ছিল না।’ নিজেকে আওয়ামী লীগের ত্যাগী কর্মী দাবি করে এ চিত্রনায়ক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্রলীগের কর্মী ছিলাম। রাজপথে থেকে মার খেয়েছি। রুবেল ভাই, সোহেল রানা ভাইও রাজপথের লোক। আমরা হলাম আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী। তারা আওয়ামী লীগের দুঃসময়ে রাজপথে ছিলেন। আমি মনে করি, আমরা যারা আওয়ামী লীগের খারাপ সময়ে পাশে ছিলাম, আমাদের মনোনয়নপত্র নেওয়া উচিত। কিন্তু দেখেন যারা মনোনয়নপত্র কিনেছেন তারা অধিকাংশই বসন্তের কোকিল।’ আইএ/ ২২ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×