হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মমতা জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কি না, নিশ্চিত নন শশী থারুর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ০৩ ডিসেম্বর – কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার ওই বক্তব্যে এরই মধ্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। এবার তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন তারই দেশের প্রভাবশালী রাজনীতিবিদ শশী থারুর। তিনি বলেছেন, মমতা ব্যানার্জী হয়তো জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বুঝে উঠতে পারেননি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বার্তা সংস্থা পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস নেতা শশী থারুর বলেন, জাতিসংঘ শান্তিরক্ষীরা সাধারণত কোনো দেশের ভেতরে প্রবেশ করে না, যদি না সেই দেশের সরকার নিজে থেকে অনুরোধ জানায়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

গত সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানান, তারা যেন জাতিসংঘের কাছে অনুরোধ করে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য। তার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন।

মমতা বলেন, যদি প্রয়োজন হয়, তবে (অন্তর্বর্তী) সরকারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক, যাতে তারা পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়তা করতে পারে।

এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় কেরালার তিরুবনন্তপুরমের সংসদ সদস্য শশী থারুর বলেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা সম্পর্কে হয়তো তিনি (মমতা) পুরোপুরি অবগত নন। দীর্ঘদিন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এ ধরনের বাহিনী কেবলমাত্র কোনো দেশের অনুরোধেই পাঠানো হয়।

মমতার বক্তব্য বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মমতা ব্যানার্জীর বক্তব্যকে আমি ‘মমতা ব্যানার্জী ধরনের বক্তব্য’ হিসেবেই দেখতে চাই। কারণ, উনি এই বক্তব্য কেন দিলেন সেটি বুঝতে পারছি না।

তিনি বলেন, আমি মনে করি এটি তার জন্য সঠিক পদক্ষেপ নয়। রাজনীতিকরা তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটি (বক্তব্য) হয়তো তাকে সহায়তা করবে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৩ ডিসেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মমতা জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কি না, নিশ্চিত নন শশী থারুর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মমতা জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কি না, নিশ্চিত নন শশী থারুর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৩ ডিসেম্বর – কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার ওই বক্তব্যে এরই মধ্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। এবার তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন তারই দেশের প্রভাবশালী রাজনীতিবিদ শশী থারুর। তিনি বলেছেন, মমতা ব্যানার্জী হয়তো জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বুঝে উঠতে পারেননি।মঙ্গলবার (৩ ডিসেম্বর) বার্তা সংস্থা পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস নেতা শশী থারুর বলেন, জাতিসংঘ শান্তিরক্ষীরা সাধারণত কোনো দেশের ভেতরে প্রবেশ করে না, যদি না সেই দেশের সরকার নিজে থেকে অনুরোধ জানায়।গত সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানান, তারা যেন জাতিসংঘের কাছে অনুরোধ করে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য। তার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন।মমতা বলেন, যদি প্রয়োজন হয়, তবে (অন্তর্বর্তী) সরকারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক, যাতে তারা পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়তা করতে পারে।এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় কেরালার তিরুবনন্তপুরমের সংসদ সদস্য শশী থারুর বলেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা সম্পর্কে হয়তো তিনি (মমতা) পুরোপুরি অবগত নন। দীর্ঘদিন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এ ধরনের বাহিনী কেবলমাত্র কোনো দেশের অনুরোধেই পাঠানো হয়।মমতার বক্তব্য বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মমতা ব্যানার্জীর বক্তব্যকে আমি ‘মমতা ব্যানার্জী ধরনের বক্তব্য’ হিসেবেই দেখতে চাই। কারণ, উনি এই বক্তব্য কেন দিলেন সেটি বুঝতে পারছি না।তিনি বলেন, আমি মনে করি এটি তার জন্য সঠিক পদক্ষেপ নয়। রাজনীতিকরা তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটি (বক্তব্য) হয়তো তাকে সহায়তা করবে।সূত্র: জাগো নিউজআইএ/ ০৩ ডিসেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×