হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ৩ কোটি ৭২ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)।

উদ্ধারকৃত ইয়াবার মূল্যে ৩ কোটি ৭২ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন।

আটককৃত হলো চট্টগ্রামের চাঁন্দগাঁও থানার পূর্ব ষোল শহর এলাকার মৃত সেলিম এর ছেলে উমর রাহিন আরফাত (২৬)। আটককৃত পাচারকারীকে সন্ধ্যায় কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার বিকাল ৪ টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন, তবে পরবর্তীতে বিস্তারিত তল্লাশির মাধ্যমে ইয়াবা পাওয়ার পর তিনি তার সহযোগীদের নাম প্রকাশ করেন।

এ ব্যাপারে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বিজিবি’র নিরলস প্রচেষ্টায় সীমান্ত অঞ্চলে মাদক ও চোরাচালান প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা হবে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে সীমান্তবর্তী এলাকাগুলো মাদকমুক্ত থাকে এবং দেশের আইনশৃঙ্খলা উন্নত হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ৩ কোটি ৭২ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ৩ কোটি ৭২ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার মূল্যে ৩ কোটি ৭২ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন। আটককৃত হলো চট্টগ্রামের চাঁন্দগাঁও থানার পূর্ব ষোল শহর এলাকার মৃত সেলিম এর ছেলে উমর রাহিন আরফাত (২৬)। আটককৃত পাচারকারীকে সন্ধ্যায় কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন, তবে পরবর্তীতে বিস্তারিত তল্লাশির মাধ্যমে ইয়াবা পাওয়ার পর তিনি তার সহযোগীদের নাম প্রকাশ করেন। এ ব্যাপারে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বিজিবি’র নিরলস প্রচেষ্টায় সীমান্ত অঞ্চলে মাদক ও চোরাচালান প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা হবে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে সীমান্তবর্তী এলাকাগুলো মাদকমুক্ত থাকে এবং দেশের আইনশৃঙ্খলা উন্নত হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×