হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহাকাশে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নারী নভোচারী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ২৫ সেপ্টেম্বর – প্রথমবার মহাকাশে পা পড়তে চলেছে এক পাকিস্তানি নাগরিকের। তবে নভোচারী হিসাবে নয়। ধনকুবের রিচার্ড ব্রানসনের ভার্জিন গ্যালাকটিকের স্পেস শিপে মহাশূন্যে বেড়াতে যাচ্ছেন তিনি।

চলতি বছরের ৫ অক্টোবর পঞ্চমবারের জন্য মহাকাশ পর্যটনে যাবে ‘গ্যালাকটিক ০৪’ নামের নভোযান। এবার স্পেস শিপটিতে থাকবেন মোট তিনজন যাত্রী। তাদের মধ্যে একজন পাকিস্তানের নাগরিক। ধনকুবের ব্রানসনের সংস্থা জানিয়েছে, মহাকাশ পর্যটনে যেতে চলা পাকিস্তানি নারীর নাম নামিরা সেলিম। তার একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

২০০৬-এ সংবাদমাধ্যমের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন স্বয়ং ব্রানসন। ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মহাকাশ পর্যটনের জন্য প্রথমদিকে যারা প্রশিক্ষণ নেন, নামিরা তাদের মধ্যে অন্যতম। এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা সেন্টারে গিয়েছিলেন তিনি। ২০০৭-এ মহাকাশচারীর ট্রেনিং নেন নামিরা। বর্তমানে অবশ্য দুবাইতে থাকেন তিনি। সেখানকার স্পেস ট্রাস্ট নামের একটি অলাভজনক সংস্থার প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ চেয়ারপারসন তিনি। ২০১৫-এ শুরু হয় এই প্রতিষ্ঠানের পথচলা।

চলতি বছরের আগস্ট থেকে মহাকাশ পর্যটন শুরু করেছে ধনকুবের ব্রানসনের সংস্থা ‘ভার্জিন গ্যালাকটিক’। প্রতিটি ট্রিপে মোট তিনজনকে মহাশূন্যে বেড়াতে নিয়ে যাচ্ছে সংস্থার স্পেস শিপ। বিপজ্জনক এই পর্যটনের জন্য মাথাপিছু সাড়ে চার লাখ মার্কিন ডলার নিচ্ছে ‘ভার্জিন গ্যালাকটিক’। জিইও নিউজ।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৫ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহাকাশে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নারী নভোচারী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহাকাশে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নারী নভোচারী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ২৫ সেপ্টেম্বর – প্রথমবার মহাকাশে পা পড়তে চলেছে এক পাকিস্তানি নাগরিকের। তবে নভোচারী হিসাবে নয়। ধনকুবের রিচার্ড ব্রানসনের ভার্জিন গ্যালাকটিকের স্পেস শিপে মহাশূন্যে বেড়াতে যাচ্ছেন তিনি। চলতি বছরের ৫ অক্টোবর পঞ্চমবারের জন্য মহাকাশ পর্যটনে যাবে ‘গ্যালাকটিক ০৪’ নামের নভোযান। এবার স্পেস শিপটিতে থাকবেন মোট তিনজন যাত্রী। তাদের মধ্যে একজন পাকিস্তানের নাগরিক। ধনকুবের ব্রানসনের সংস্থা জানিয়েছে, মহাকাশ পর্যটনে যেতে চলা পাকিস্তানি নারীর নাম নামিরা সেলিম। তার একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে। ২০০৬-এ সংবাদমাধ্যমের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন স্বয়ং ব্রানসন। ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মহাকাশ পর্যটনের জন্য প্রথমদিকে যারা প্রশিক্ষণ নেন, নামিরা তাদের মধ্যে অন্যতম। এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা সেন্টারে গিয়েছিলেন তিনি। ২০০৭-এ মহাকাশচারীর ট্রেনিং নেন নামিরা। বর্তমানে অবশ্য দুবাইতে থাকেন তিনি। সেখানকার স্পেস ট্রাস্ট নামের একটি অলাভজনক সংস্থার প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ চেয়ারপারসন তিনি। ২০১৫-এ শুরু হয় এই প্রতিষ্ঠানের পথচলা। চলতি বছরের আগস্ট থেকে মহাকাশ পর্যটন শুরু করেছে ধনকুবের ব্রানসনের সংস্থা ‘ভার্জিন গ্যালাকটিক’। প্রতিটি ট্রিপে মোট তিনজনকে মহাশূন্যে বেড়াতে নিয়ে যাচ্ছে সংস্থার স্পেস শিপ। বিপজ্জনক এই পর্যটনের জন্য মাথাপিছু সাড়ে চার লাখ মার্কিন ডলার নিচ্ছে ‘ভার্জিন গ্যালাকটিক’। জিইও নিউজ। সূত্র: যুগান্তরআইএ/ ২৫ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×