হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহাসড়কে অবতরণ করল মোদীকে বহনকারী বিমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ অপরাহ্ন


নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি – জাতীয় সড়কে অবতরণ করলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী উড়োজাহাজ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনীর একটি সি-১৩০জে মডেলের প্লেন আসামের ৩৭ নম্বর জাতীয় সড়কে অবতরণ করে, যা সবাইকে একপ্রকার অবাক করে দেয়। তবে এটি কোনো জরুরি অবতরণ ছিল না। ‘ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি (ইএলএফ)’ হিসেবে তৈরি করা সড়কটির সক্ষমতা যাচাই করার জন্য এই কাণ্ড ঘটিয়েছে ভারতীয় বিমান বাহিনী।

জানা গেছে, মোরান বাইপাসের ৪.২ কিলোমিটার দীর্ঘ শক্তিশালী অংশকে এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে এটি বিকল্প রানওয়ে হিসেবে ব্যবহার করা যায়। এর আগে মোদী এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন, জরুরি অবতরণের এই সুবিধা দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

আরও পড়ুন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রায় ১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ইএলএফটি ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান ও পরিবহন বিমানের জন্য একটি কৌশলগত, বহুমুখী রানওয়ে হিসেবে তৈরি করা হয়েছে। এই সুবিধায় ৪০ টন ওজনের যুদ্ধবিমান এবং ৭৪ টন সর্বোচ্চ ওজনের পরিবহন বিমান অবতরণ করতে পারবে। এটি সামরিক ও বেসামরিক উভয় উদ্দেশ্যে ব্যবহারযোগ্য এবং জরুরি পরিস্থিতিতে দিঘরুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবেও কাজ করতে পারে।

ভারতের প্রথম ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি ২০২১ সালে রাজস্থানের বার্মের জেলায় চালু হয়েছিল। আসামের এই নতুন ইএলএফ বিশেষত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরপূর্ব অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

অবতরণের পর নরেন্দ্র মোদী প্রায় ৪০ মিনিটের একটি বর্ণিল এয়ার শো উপভোগ করেন, যেখানে অংশ নেয় তেজস, সুখোই এবং রাফালে যুদ্ধবিমান।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহাসড়কে অবতরণ করল মোদীকে বহনকারী বিমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহাসড়কে অবতরণ করল মোদীকে বহনকারী বিমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি – জাতীয় সড়কে অবতরণ করলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী উড়োজাহাজ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনীর একটি সি-১৩০জে মডেলের প্লেন আসামের ৩৭ নম্বর জাতীয় সড়কে অবতরণ করে, যা সবাইকে একপ্রকার অবাক করে দেয়। তবে এটি কোনো জরুরি অবতরণ ছিল না। ‘ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি (ইএলএফ)’ হিসেবে তৈরি করা সড়কটির সক্ষমতা যাচাই করার জন্য এই কাণ্ড ঘটিয়েছে ভারতীয় বিমান বাহিনী।জানা গেছে, মোরান বাইপাসের ৪.২ কিলোমিটার দীর্ঘ শক্তিশালী অংশকে এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে এটি বিকল্প রানওয়ে হিসেবে ব্যবহার করা যায়। এর আগে মোদী এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন, জরুরি অবতরণের এই সুবিধা দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।প্রায় ১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ইএলএফটি ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান ও পরিবহন বিমানের জন্য একটি কৌশলগত, বহুমুখী রানওয়ে হিসেবে তৈরি করা হয়েছে। এই সুবিধায় ৪০ টন ওজনের যুদ্ধবিমান এবং ৭৪ টন সর্বোচ্চ ওজনের পরিবহন বিমান অবতরণ করতে পারবে। এটি সামরিক ও বেসামরিক উভয় উদ্দেশ্যে ব্যবহারযোগ্য এবং জরুরি পরিস্থিতিতে দিঘরুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবেও কাজ করতে পারে।ভারতের প্রথম ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি ২০২১ সালে রাজস্থানের বার্মের জেলায় চালু হয়েছিল। আসামের এই নতুন ইএলএফ বিশেষত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরপূর্ব অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।অবতরণের পর নরেন্দ্র মোদী প্রায় ৪০ মিনিটের একটি বর্ণিল এয়ার শো উপভোগ করেন, যেখানে অংশ নেয় তেজস, সুখোই এবং রাফালে যুদ্ধবিমান। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×