হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে অবৈধভাবে পার্কিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদন্ড প্রদান

গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী:

গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী:

শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

মহেশখালীতে অবৈধভাবে পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযানে ১৯ হাজার ৪ শত টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

০২ জানুয়ারী (শুক্রবার)সন্ধ্যায় মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজারে অবৈধভাবে রাস্তার জায়গা দখল ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আবু জাফর মজুমদার।

এসময় দন্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় সর্বমোট ১৯ হাজার ৪ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়াও যেসকল দোকান অবৈধভাবে রাস্তার জায়গা মালামাল দ্বারা দখল করে রেখেছেন তাদেরকে বিশেষভাবে সতর্ক করা হয়।

আরও পড়ুন

পল্লবীতে জোড়া ককটেল বিস্ফোরণ! ককটেল হামলায় গায়ে আগুন ধরে আহত কুরিয়ার কর্মী

সহযোগিতায় ছিলেন-মহেশখালী উপজেলা (ভূমি) অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নাজির মুহাম্মদ মাঈনুল হাসান, ইন্দ্রজিত পাল,রানা বড়ুয়া, নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য সহ মহেশখালী থানা পুলিশের একটি টিম।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার মোবাইল কোর্টের অভিযান সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় অর্থদন্ড প্রদান করা হয়েছে।

যেসকল দোকান অবৈধভাবে রাস্তার জায়গা মালামাল দ্বারা দখল করে রেখেছেন তাদেরকে বিশেষভাবে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহেশখালীতে অবৈধভাবে পার্কিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদন্ড প্রদান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে অবৈধভাবে পার্কিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদন্ড প্রদান

প্রতিবেদক: গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী: | প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Print Image
মহেশখালীতে অবৈধভাবে পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযানে ১৯ হাজার ৪ শত টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ০২ জানুয়ারী (শুক্রবার)সন্ধ্যায় মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজারে অবৈধভাবে রাস্তার জায়গা দখল ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আবু জাফর মজুমদার। এসময় দন্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় সর্বমোট ১৯ হাজার ৪ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও যেসকল দোকান অবৈধভাবে রাস্তার জায়গা মালামাল দ্বারা দখল করে রেখেছেন তাদেরকে বিশেষভাবে সতর্ক করা হয়। সহযোগিতায় ছিলেন-মহেশখালী উপজেলা (ভূমি) অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নাজির মুহাম্মদ মাঈনুল হাসান, ইন্দ্রজিত পাল,রানা বড়ুয়া, নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য সহ মহেশখালী থানা পুলিশের একটি টিম। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার মোবাইল কোর্টের অভিযান সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় অর্থদন্ড প্রদান করা হয়েছে। যেসকল দোকান অবৈধভাবে রাস্তার জায়গা মালামাল দ্বারা দখল করে রেখেছেন তাদেরকে বিশেষভাবে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×