মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে ২২ শে বুধবার অক্টোবর উপজেলার নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্ এর সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মাহাফুজুল হক, মহেশখালী নৌ-কনটিজেন্ট-এর প্রতিনিধি এবং মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্ বলেন, উপজেলার সার্বিক নিরাপত্তা ও নাগরিক শান্তি বজায় রাখতে প্রশাসন কঠোরভাবে কাজ করছে।
মাদক, সন্ত্রাস, জলদস্যুতা ও কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিক ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত সহযোগিতা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও সুসংহত হবে।
এআই দিয়ে সাজানো ছবি দিয়ে অপপ্রচার: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ডিনার ফটোর সত্যতা ও গুজব উন্মোচন
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন- মহেশখালীতে অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য। যে কোনো তথ্য পেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মাহাফুজুল হক সভায় বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে স্বাস্থ্যসেবার মানও উন্নত হয়। আমরা জনগণকে সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ।”
সভায় উপজেলার চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি প্রতিরোধমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।




মন্তব্য করুন