হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পিটিয়ে হত্যা

গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী::

গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী::

বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
📌 সংক্ষেপ: মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকায় সাফিয়া খাতুন (৩২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তাকে নির্মমভাবে মারধর করে গলায় ফা…

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকায় সাফিয়া খাতুন (৩২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, তাকে নির্মমভাবে মারধর করে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

তবে পুলিশ বলছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামতের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

বুধবার (২৯ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে সাফিয়ার শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

নিহত সাফিয়া খাতুনের মামা মো. খালেক অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাফিয়া পারিবারিক নির্যাতনের শিকার ছিলেন। ঘটনার দিন স্বামী হামিদ ও শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য তাকে মারধর করেন।

একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় প্রতিবেশীদের অনুরোধে তাকে উদ্ধার করে শাপলাপুর বাজারের পল্লি চিকিৎসক উজ্জ্বলের চেম্বারে নেওয়া হয়।

সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন লাশ রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

নিহতের স্বজনদের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনাস্থলে পুলিশ, লাশ উদ্ধার

খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার কাজও শুরু করেছে পুলিশ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস সুলতান জানান গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

তিনি বলেন, “পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ আনা হয়েছে। আমরা সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর মনিপুর এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি।

কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, আবার প্রকৃত অপরাধীও যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে এমন প্রত্যাশা তাদের।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পিটিয়ে হত্যা সম্পর্কিত তথ্য কী?

উত্তর: মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকায় সাফিয়া খাতুন (৩২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পিটিয়ে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পিটিয়ে হত্যা

প্রতিবেদক: গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী:: | প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Print Image
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকায় সাফিয়া খাতুন (৩২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তাকে নির্মমভাবে মারধর করে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামতের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে। বুধবার (২৯ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে সাফিয়ার শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাফিয়া খাতুনের মামা মো. খালেক অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাফিয়া পারিবারিক নির্যাতনের শিকার ছিলেন। ঘটনার দিন স্বামী হামিদ ও শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য তাকে মারধর করেন। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় প্রতিবেশীদের অনুরোধে তাকে উদ্ধার করে শাপলাপুর বাজারের পল্লি চিকিৎসক উজ্জ্বলের চেম্বারে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন লাশ রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। নিহতের স্বজনদের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ, লাশ উদ্ধার খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার কাজও শুরু করেছে পুলিশ। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস সুলতান জানান গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তিনি বলেন, "পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ আনা হয়েছে। আমরা সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" ঘটনার পর মনিপুর এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, আবার প্রকৃত অপরাধীও যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে এমন প্রত্যাশা তাদের।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×