হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীর পাহাড়ী ঝিরি থেকে হাত-পা বাধা অবস্থায় কিশোরের মৃতদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩০ মে ২০২২, ০৯:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

মহেশখালী উপজেলার পাহাড়ী ঝিরি থেকে হাত-পা বাধা অবস্থায় এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই জানান, সোমবার বিকাল সোয়া ৫ টায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার নাকাটা নামক পাহাড়ী ঝিরি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিপ্লব কান্তি দে (১৬) ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা এলাকার জীবন হরি দে এর ছেলে। সে পেশায় মোবাইল মেকানিক।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

তবে কারা, কি কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।

আব্দুল হাই বলেন, বিকালে ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা নাকাটা নামক পাহাড়ী ঝিরিতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন পানচাষী পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাধা অবস্থায় এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে।

” নিহতের গলায় রশি জাতীয় জিনিসের আঘাতের চিহ্ন দেখা গেছে। সে ফুল হাতা শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিল। “

ওসি বলেন, ” কারা, কি কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। “

নিহতের বাবা জীবন হরি দে বলেন, রোববার সকালে তার এক অসুস্থ মেয়েকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিপ্লব কান্তি দে সহ তিনি হাসপাতালে অবস্থান করেছিলেন।

” এক পর্যায়ে রাত ৯ টার দিকে কেউ একজন শিপ্লব’কে মোবাইল ফোনে কল দেন। এসময় সে (শিপ্লব) একটু পরে আসার কথা জানিয়ে হাসপাতাল থেকে বের হন। এরপর রাতে আর হাসপাতালে ফিরেনি। “

সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিলেও তার সন্ধান পাওয়া যায়নি বলে জানান নিহতের বাবা।

ওসি আব্দুল হাই জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মহেশখালীর পাহাড়ী ঝিরি থেকে হাত-পা বাধা অবস্থায় কিশোরের মৃতদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীর পাহাড়ী ঝিরি থেকে হাত-পা বাধা অবস্থায় কিশোরের মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩০ মে ২০২২, ০৯:০৩ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক : মহেশখালী উপজেলার পাহাড়ী ঝিরি থেকে হাত-পা বাধা অবস্থায় এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই জানান, সোমবার বিকাল সোয়া ৫ টায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার নাকাটা নামক পাহাড়ী ঝিরি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত শিপ্লব কান্তি দে (১৬) ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা এলাকার জীবন হরি দে এর ছেলে। সে পেশায় মোবাইল মেকানিক। তবে কারা, কি কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি। আব্দুল হাই বলেন, বিকালে ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা নাকাটা নামক পাহাড়ী ঝিরিতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন পানচাষী পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাধা অবস্থায় এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে। ” নিহতের গলায় রশি জাতীয় জিনিসের আঘাতের চিহ্ন দেখা গেছে। সে ফুল হাতা শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিল। “ ওসি বলেন, ” কারা, কি কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। “ নিহতের বাবা জীবন হরি দে বলেন, রোববার সকালে তার এক অসুস্থ মেয়েকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিপ্লব কান্তি দে সহ তিনি হাসপাতালে অবস্থান করেছিলেন। ” এক পর্যায়ে রাত ৯ টার দিকে কেউ একজন শিপ্লব’কে মোবাইল ফোনে কল দেন। এসময় সে (শিপ্লব) একটু পরে আসার কথা জানিয়ে হাসপাতাল থেকে বের হন। এরপর রাতে আর হাসপাতালে ফিরেনি। “ সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিলেও তার সন্ধান পাওয়া যায়নি বলে জানান নিহতের বাবা। ওসি আব্দুল হাই জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×