কক্সবাজারের মহেশখালীতে টমটম গাড়ি উল্টে সোহাগ (২৫) নামের এক খুচরা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ৩ টায় উপজেলার চালিয়াতলী-মাতারবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ ধলঘাটা ইউনিয়নের দক্ষিণ সুতুরিয়া পাড়া গ্রামের মরহুম মোকতার আহমদের ছেলে। সে সুতরিয়া বাজারের খুচরা ব্যবসায়ী।
জানা গেছে, পাশ্ববর্তী উপজেলা চকরিয়ার বদরখালী বাজার থেকে টমটমে করে ব্যবসায়িক মালামাল নিয়ে মাতারবাড়ি সড়ক দিয়ে ধলঘাটায় ফিরছিলেন। এমন সময় ওই সড়কের ধারাখাল ব্রীজ পার হয়ে টমটমটি উল্টে পাশের খালে পড়ে যায়। এতে টমটম থাকা তিন যাত্রী আহত হয় এবং মাথায় আঘাত পেয়ে সোহাগ নামের ওই ব্যবসায়ী নিহত হন।
স্থানীয়রা জানান, মাতারবাড়ি সড়কটি দীর্ঘদিন ধরে নির্মাণাধীর রয়েছে। কাজের ধীরগতির কারণে ৩/৪ বছর ধরে মানুষ কষ্ট পাচ্ছে। সড়কের বিভিন্ন অংশ ভাঙ্গা ও গর্তের সৃষ্টি হওয়ায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ীর আইসি এস আই হাসান জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। তবে নিহতের পরিবার থেকে কোন অভিযোগ পাইনি। তারা অভিযোগ করবেনা বলে জানিয়েছেন।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
উল্লেখ্য যে, এর আগে ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা প্রধান সড়কে সিএনজিচাপায় আলমাল সিদ্দিক (৬) নামের এক শিশুর মৃত্যু হয়




মন্তব্য করুন