দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধমূলক কার্যক্রম দমনে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর (সোমবার) রাতে মহেশখালীতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী অনসারুল করিম এবং নুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
মহেশখালী কর্মরত নৌবাহিনী কন্টিনজেন্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেভাঙ্গাপাড়ায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী।
এই সময় মহেশখালীর চিহ্নিত সন্ত্রাসী আনসারুল করিম ও নুর আলমকে তাদের নিজ নিজ বাড়ি হতে আটক করা হয়। বাড়ী তল্লাশি করে ১টি এলজি, ০১ টি দু-নলা দেশীয় বন্দুক, ০৬ টি ধারালো অস্ত্র, ১৩ রাউন্ড বুলেট সিসা, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
মহেশখালী থানা সূত্রে জানা যায় -আটককৃত সন্ত্রাসীরা মহেশখালী থানার অস্ত্র, মাদক, চুরি, হত্যা ও মানবপাচারসহ একাধিক মামলার আসামী।
পরবর্তীতে জব্দকৃত মাদক, অস্ত্র এবং সন্ত্রাসিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।
উলেখ্য সমুদ্র ও উপকুলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের’কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।




মন্তব্য করুন