হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে পানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩, ১০:০৭ অপরাহ্ন




মিষ্টি পানের জন্য বিখ্যাত দ্বীপ উপজেলা মহেশখালীর সৌন্দর্য বাড়াতে পানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে মহেশখালী গোরকঘাটা জেটি ঘাট সংলগ্ন এলাকায় দুই কোটি টাকা ব্যয়ে এ ভাস্কর্য নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান কমোডর (অব.) মোহাম্মদ নুরুল আবছার বলেন, ‘এই  প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে মহেশখালীতে পাবলিক সিটিং ও নামাজের ব্যবস্থা করা হবে। এছাড়া পর্যটকদের জন্য শপিং ও উন্নতমানের রেস্টুরেন্টের ব্যবস্থা, পাবলিক টয়লেট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যে মহাপরিকল্পনার কাজ করছে তাতে মহেশখালীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই আমি মহেশখালীর জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব। আমি এই জেলার সন্তান, সবার সঙ্গে থেকে বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে মহেশখালীকে একটি পর্যটন বান্ধব পরিকল্পিত নগরী হিসেবে উপহার দিতে চাই।’

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, ‘গোরক ঘাটা জেটি ঘাটে বসার কোনও ব্যবস্থা না থাকায় অনেক সমস্যা হচ্ছে। নামাজের এবং পাবলিক টয়লেটের কোনও ব্যবস্থা নেই। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমাদের এলাকার সন্তান হিসেবে সাধারণ মানুষের কষ্ট অনুভব করে এমন উদ্যোগের জন্য মহেশখালীর জনগণের পক্ষে সাধুবাদ জানাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, মহেশখালী আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা, জেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান প্রমুখ।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহেশখালীতে পানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে পানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মিষ্টি পানের জন্য বিখ্যাত দ্বীপ উপজেলা মহেশখালীর সৌন্দর্য বাড়াতে পানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে মহেশখালী গোরকঘাটা জেটি ঘাট সংলগ্ন এলাকায় দুই কোটি টাকা ব্যয়ে এ ভাস্কর্য নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান কমোডর (অব.) মোহাম্মদ নুরুল আবছার বলেন, ‘এই  প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে মহেশখালীতে পাবলিক সিটিং ও নামাজের ব্যবস্থা করা হবে। এছাড়া পর্যটকদের জন্য শপিং ও উন্নতমানের রেস্টুরেন্টের ব্যবস্থা, পাবলিক টয়লেট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।’ তিনি আরও বলেন, ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যে মহাপরিকল্পনার কাজ করছে তাতে মহেশখালীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই আমি মহেশখালীর জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব। আমি এই জেলার সন্তান, সবার সঙ্গে থেকে বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে মহেশখালীকে একটি পর্যটন বান্ধব পরিকল্পিত নগরী হিসেবে উপহার দিতে চাই।’ প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, ‘গোরক ঘাটা জেটি ঘাটে বসার কোনও ব্যবস্থা না থাকায় অনেক সমস্যা হচ্ছে। নামাজের এবং পাবলিক টয়লেটের কোনও ব্যবস্থা নেই। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমাদের এলাকার সন্তান হিসেবে সাধারণ মানুষের কষ্ট অনুভব করে এমন উদ্যোগের জন্য মহেশখালীর জনগণের পক্ষে সাধুবাদ জানাই।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, মহেশখালী আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা, জেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান প্রমুখ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×