হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, আলোচিত জিয়াসহ আটক-২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::

মহেশখালীতে পুলিশের লুট হওয়া ১টি পিস্তল,১টি দেশীয় পিস্তল, ২ ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গুলি সহ কালারমারছড়ার আলোচিত জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন-মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় একটি টিনের ঘরে ৪ থেকে ৫ জন কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে এমন গোপন সংবাদে কোস্টগার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এসময় অভিযান টের পেয়ে অস্ত্রধারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে জিয়া বাহিনীর প্রধান মো. জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মো. মহিউদ্দিনকে (৩৮) আটক করতে সক্ষম হয়।

এসময় তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পিস্তল, ২টি ম্যাগাজিন, ২২ রাউন্ড গুলি, একটি দেশীয় দা জব্দ করা হয় বলে জানান খন্দকার মুনিফ তকি।

তিনি আরও বলেন-আটককৃত ডাকাতসহ জব্দকৃত অস্ত্র ও গোলার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই খবরে কালারমারছড়ায় স্থানীয় লোকজন রাস্তায় নেমে সড়ক আটকে বিক্ষোভ করতে দেখা যায়, পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, আলোচিত জিয়াসহ আটক-২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, আলোচিত জিয়াসহ আটক-২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
Print Image
গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী:: মহেশখালীতে পুলিশের লুট হওয়া ১টি পিস্তল,১টি দেশীয় পিস্তল, ২ ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গুলি সহ কালারমারছড়ার আলোচিত জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন-মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় একটি টিনের ঘরে ৪ থেকে ৫ জন কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে এমন গোপন সংবাদে কোস্টগার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান টের পেয়ে অস্ত্রধারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে জিয়া বাহিনীর প্রধান মো. জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মো. মহিউদ্দিনকে (৩৮) আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পিস্তল, ২টি ম্যাগাজিন, ২২ রাউন্ড গুলি, একটি দেশীয় দা জব্দ করা হয় বলে জানান খন্দকার মুনিফ তকি। তিনি আরও বলেন-আটককৃত ডাকাতসহ জব্দকৃত অস্ত্র ও গোলার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এই খবরে কালারমারছড়ায় স্থানীয় লোকজন রাস্তায় নেমে সড়ক আটকে বিক্ষোভ করতে দেখা যায়, পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×