হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে কক্সবাজারের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা প্রশাসন কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

০৩ ডিসেম্বর বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার-এর নেতৃত্বে এক মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত এই দল মহেশখালী পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন সড়ক এবং ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শাপলাপুর সড়কে অভিযান চালায়।

সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন, যেমন মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাকের লাইসেন্স এবং ফিটনেস সনদ যাচাই করাই ছিল অভিযানের মূল লক্ষ্য। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক চালকদের গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের প্রতি কঠোর নজরদারি করা হয়।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

সদ্য যোগদানকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার-এর আদালত তাৎক্ষণিকভাবে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। অভিযানে ৬ (ছয়) টি মামলায় মোট ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার জানান, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় এই জরিমানাগুলো করা হয়েছে।

অভিযান চলাকালীন, মোটরসাইকেল চালকদের সড়কে হেলমেট ব্যবহার করার জন্য সতর্ক করা হয়। একইসাথে, অপ্রাপ্তবয়স্করা যেন কোনোভাবেই অটোরিকশা বা অন্য কোনো যানবাহন না চালায়, সে বিষয়েও চালক ও মালিকদের সতর্কবার্তা দেওয়া হয়।

তিনি আরও বলেন, “জনস্বার্থে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহেশখালীতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

প্রতিবেদক: গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী:: | প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
Print Image
সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে কক্সবাজারের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা প্রশাসন কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ০৩ ডিসেম্বর বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার-এর নেতৃত্বে এক মোবাইল কোর্ট পরিচালিত হয়। বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত এই দল মহেশখালী পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন সড়ক এবং ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শাপলাপুর সড়কে অভিযান চালায়। সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন, যেমন মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাকের লাইসেন্স এবং ফিটনেস সনদ যাচাই করাই ছিল অভিযানের মূল লক্ষ্য। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক চালকদের গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের প্রতি কঠোর নজরদারি করা হয়। সদ্য যোগদানকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার-এর আদালত তাৎক্ষণিকভাবে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। অভিযানে ৬ (ছয়) টি মামলায় মোট ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার জানান, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় এই জরিমানাগুলো করা হয়েছে। অভিযান চলাকালীন, মোটরসাইকেল চালকদের সড়কে হেলমেট ব্যবহার করার জন্য সতর্ক করা হয়। একইসাথে, অপ্রাপ্তবয়স্করা যেন কোনোভাবেই অটোরিকশা বা অন্য কোনো যানবাহন না চালায়, সে বিষয়েও চালক ও মালিকদের সতর্কবার্তা দেওয়া হয়। তিনি আরও বলেন, "জনস্বার্থে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×