মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন এস এম নুরুল আখতার নিলয়।
তিনি বর্তমানে কক্সবাজারের পেকুয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী তিনি সপ্তাহে দুই দিন মহেশখালী উপজেলায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,মহেশখালীর সাবেক সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু জাফর মজুমদার চাকরি জনিত কারণে অন্যত্র বদলি হওয়ায় পদটি শূন্য হয়ে পড়ে।
ভূমি প্রশাসনের কার্যক্রমে কোনো ধরনের স্থবিরতা সৃষ্টি না হয় এবং নাগরিক সেবা অব্যাহত রাখতে এস এম নুরুল আখতার নিলয়কে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়েছে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র,বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ), এলএনজি ও অন্যান্য অবকাঠামোগত প্রকল্পের কারণে এই অঞ্চলের ভূমির মূল্য, ব্যবহার ও প্রশাসনিক গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
এ কারণে ভূমি অধিগ্রহণ, নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি খাসজমি সংরক্ষণ, অবৈধ দখল উচ্ছেদ, নদী-খাল ও সরকারি সম্পত্তি রক্ষা,ভূমি বিরোধ নিষ্পত্তি এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের মতো দায়িত্বগুলো এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ।
জনগণের প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের মতে, ভূমি অফিসের সেবাকে আরও গতিশীল,স্বচ্ছ ও জনবান্ধব করা এখন সময়ের দাবি। অনেকেই আশা করছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ভূমি সংক্রান্ত সেবায় অযথা বিলম্ব কমানো, দালালচক্রের প্রভাব হ্রাস, সরকারি জমি রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আইনের শাসন নিশ্চিত করতে অগ্রাধিকার দেবেন।
সচেতন নাগরিকদের ভাষ্য, ডিজিটাল ভূমি সেবার কার্যকর বাস্তবায়ন, নির্ধারিত সময়ে নামজারি নিষ্পত্তি, অনলাইন আবেদন ব্যবস্থার সুষ্ঠু তদারকি এবং সেবা গ্রহীতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: মহেশখালীর এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্বে পেকুয়ার সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয় সম্পর্কিত তথ্য কী?
উত্তর: মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন এস এম নুরুল আখতার নিলয়। তিনি বর্তমানে কক্সবাজারের পেকুয়া উপজেলা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন