হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীর কালামারছড়ায় অস্ত্রসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ এপ্রিল ২০২২, ১২:০২ পূর্বাহ্ন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার ভোর সাড়ে ৪টায় উপজেলার কালামারছড়া এলাকা এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ জানতে পারে যে, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ ফকিরজোম সাকিনের মোস্তাক বাপের বাড়ির পাহাড়ের টিলায় অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল শুক্রবার ভোর সাড়ে ৪ টায় উক্ত স্থানে পৌঁছলে পালিয়ে যাওয়ার সময় ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে ধরে ফেলে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

তারা হলো-মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর মোঃ আমিন ও মৃত নূর জাহানের দুই নপুত্র মোঃ রশিদ মিয়া (৩৪) ‍ও মোঃ আব্বাস (৪০) এবং ফকিরজুমপাড়ার মোঃ আমিন ও রোহানা বেগমের পুত্র মোঃ কলিমউল্লাহ (২৫)।

এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও হেফাজতে থাকা একটি ব্যাগ হতে ৫ টি দা, ১টি ছোরা, ২টি কুড়াল ও ১টি গুলি রাখার পোচ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল মর্মে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

র‌্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে মহেশখালী থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মহেশখালীর কালামারছড়ায় অস্ত্রসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীর কালামারছড়ায় অস্ত্রসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল ২০২২, ১২:০২ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের মহেশখালী উপজেলায় অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। শুক্রবার ভোর সাড়ে ৪টায় উপজেলার কালামারছড়া এলাকা এ অভিযান চালানো হয়। র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ জানতে পারে যে, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ ফকিরজোম সাকিনের মোস্তাক বাপের বাড়ির পাহাড়ের টিলায় অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল শুক্রবার ভোর সাড়ে ৪ টায় উক্ত স্থানে পৌঁছলে পালিয়ে যাওয়ার সময় ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে ধরে ফেলে। তারা হলো-মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর মোঃ আমিন ও মৃত নূর জাহানের দুই নপুত্র মোঃ রশিদ মিয়া (৩৪) ‍ও মোঃ আব্বাস (৪০) এবং ফকিরজুমপাড়ার মোঃ আমিন ও রোহানা বেগমের পুত্র মোঃ কলিমউল্লাহ (২৫)। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও হেফাজতে থাকা একটি ব্যাগ হতে ৫ টি দা, ১টি ছোরা, ২টি কুড়াল ও ১টি গুলি রাখার পোচ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল মর্মে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। র‌্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে মহেশখালী থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×