হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী::

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী::

রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার, ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন তার হাতে ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার তুলে দেন। এই খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মহেশখালীর বাসিন্দারা ওসি মঞ্জুরুল হককে অভিনন্দন জানিয়ে পোস্ট দিতে শুরু করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজার পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। সভায় পুলিশ সদস্যরা তাদের নানা সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

দুপুরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সকল থানার ওসিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে নির্দেশনা দেন।

এই স্বীকৃতি প্রসঙ্গে ওসি মঞ্জুরুল হক বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি মহেশখালীর সাধারণ মানুষের সহযোগিতা এবং থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি সবসময় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখব। জনগণের ভালোবাসা ও আস্থা আমার সবচেয়ে বড় শক্তি।”

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত

প্রতিবেদক: গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী:: | প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
Print Image
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার, ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন তার হাতে ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার তুলে দেন। এই খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মহেশখালীর বাসিন্দারা ওসি মঞ্জুরুল হককে অভিনন্দন জানিয়ে পোস্ট দিতে শুরু করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজার পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। সভায় পুলিশ সদস্যরা তাদের নানা সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। দুপুরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সকল থানার ওসিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে নির্দেশনা দেন। এই স্বীকৃতি প্রসঙ্গে ওসি মঞ্জুরুল হক বলেন, "এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি মহেশখালীর সাধারণ মানুষের সহযোগিতা এবং থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি সবসময় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখব। জনগণের ভালোবাসা ও আস্থা আমার সবচেয়ে বড় শক্তি।"

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×