হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাইনাস টু’র আশা জীবনেও পূরণ হবে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ১০ জানুয়ারি – বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা মাইনাস টু ফর্মুলার আশা করছেন, ওই আশা জীবনেও পূরণ হবে না। বিএনপি আজ অনেক শক্তিশালী দল। আর দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে একটি প্রথম সংস্কার।

আজ শুক্রবার দুপুরে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

গণতন্ত্র ফেরাতে দেশে নির্বাচনের বিকল্প নেই বলে সাফ জানিয়ে দেন আমীর খসরু মাহমুদ।

এর আগে, বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রবাসে থাকা নেতাকর্মীরা। তারা জানান, আওয়ামী লীগের মামলা, গুম ও নানা নির্যাতনের ভয়ে তারা দেশত্যাগ করে যুক্তরাষ্ট্র চলে যান। পরে প্রবাসে দল গঠনের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় ছিলেন। সরকার পতনের পর দেশে ফিরে বিএনপিকে সুগঠিত করায় ভূমিকা রাখার পরিকল্পনা তাদের।

যুক্তরাষ্ট্র থেকে আসা নেতাকর্মীদের প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘এই লোকগুলো গত ১৬ বছর যুক্তরাষ্ট্রে থেকে ফ্যাসিস্টবিরোধী-স্বৈরাচারবিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। তারা হোয়াইট হাউসের সামনে, ক্যাপিটাল হিলে, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন। তার সামনে গিয়ে প্রতিবাদ করেছেন, তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এই লোকগুলোকে বাদ দিয়ে আন্দোলন হয়নি। এরা যুক্তরাষ্ট্র সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার ওপর চাপ সৃষ্টি করেছে। যার কারণে এদের পরিবারকে বাংলাদেশে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এই লোকগুলো ১৬ বছর দেশে আসতে পারেননি। তাদের পরিবার, আত্মীয়-স্বজনকে দেখতে পাননি।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১০ জানুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মাইনাস টু’র আশা জীবনেও পূরণ হবে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাইনাস টু’র আশা জীবনেও পূরণ হবে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ জানুয়ারি – বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা মাইনাস টু ফর্মুলার আশা করছেন, ওই আশা জীবনেও পূরণ হবে না। বিএনপি আজ অনেক শক্তিশালী দল। আর দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে একটি প্রথম সংস্কার।আজ শুক্রবার দুপুরে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।গণতন্ত্র ফেরাতে দেশে নির্বাচনের বিকল্প নেই বলে সাফ জানিয়ে দেন আমীর খসরু মাহমুদ।এর আগে, বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রবাসে থাকা নেতাকর্মীরা। তারা জানান, আওয়ামী লীগের মামলা, গুম ও নানা নির্যাতনের ভয়ে তারা দেশত্যাগ করে যুক্তরাষ্ট্র চলে যান। পরে প্রবাসে দল গঠনের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় ছিলেন। সরকার পতনের পর দেশে ফিরে বিএনপিকে সুগঠিত করায় ভূমিকা রাখার পরিকল্পনা তাদের।যুক্তরাষ্ট্র থেকে আসা নেতাকর্মীদের প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘এই লোকগুলো গত ১৬ বছর যুক্তরাষ্ট্রে থেকে ফ্যাসিস্টবিরোধী-স্বৈরাচারবিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। তারা হোয়াইট হাউসের সামনে, ক্যাপিটাল হিলে, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন। তার সামনে গিয়ে প্রতিবাদ করেছেন, তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন।’তিনি আরও বলেন, ‘এই লোকগুলোকে বাদ দিয়ে আন্দোলন হয়নি। এরা যুক্তরাষ্ট্র সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার ওপর চাপ সৃষ্টি করেছে। যার কারণে এদের পরিবারকে বাংলাদেশে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এই লোকগুলো ১৬ বছর দেশে আসতে পারেননি। তাদের পরিবার, আত্মীয়-স্বজনকে দেখতে পাননি।’সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১০ জানুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×