হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাইলস্টোন ট্র্যাজেডি, ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন


ঢাকা, ২৩ জুলাই – রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছেছে।

মঙ্গলবার (২২ জুলাই) মধ্যরাতের দিকে তারা ঢাকায় পৌঁছান। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদেরকে স্বাগত জানান।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক।

বুধবার (২৩ জুলাই) আরও তিনজন বিশিষ্ট প্রতিনিধি বাংলাদেশ সফরে আসছেন। তারা হলেন- সিং হেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান।

জানা গেছে, এই সফরের উদ্দেশ্য মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা জোরদার করা এবং দ্বিপাক্ষিক স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধি।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৩ জুলাই ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মাইলস্টোন ট্র্যাজেডি, ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাইলস্টোন ট্র্যাজেডি, ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ জুলাই – রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছেছে।মঙ্গলবার (২২ জুলাই) মধ্যরাতের দিকে তারা ঢাকায় পৌঁছান। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদেরকে স্বাগত জানান।স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক।বুধবার (২৩ জুলাই) আরও তিনজন বিশিষ্ট প্রতিনিধি বাংলাদেশ সফরে আসছেন। তারা হলেন- সিং হেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান।জানা গেছে, এই সফরের উদ্দেশ্য মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা জোরদার করা এবং দ্বিপাক্ষিক স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধি।প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৩ জুলাই ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×