ঢাকা, ২৭ ডিসেম্বর – ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়াপাড়া এলাকার টোল প্লাজায় বাসের ধাক্কায় মোটরসাইকেল ও মাইক্রোবাসে থাকা ৬ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২
নিহতরা হলেন- আলেয়া বেগম (৪৮), ইমু (২৫), রিহা (৮), আয়াজ (৩), নিপা (৩২) ও আব্দুল্লাহ (৭)।
এদের মধ্যে চারজন একই পরিবারের বলে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক আত্বীয়ের কুলখানিতে অংশ নিতে রাজধানীর জুরাইন থেকে গোপালগঞ্জে যাচ্ছিলেন তারা। এ সময় কুচিয়া পাড়া এলাকায় টোল দিতে অপেক্ষারত অবস্থায় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি সামনে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৭ ডিসেম্বর ২০২৪




মন্তব্য করুন