মাত্র ৮০ দিনে পবিত্র কুরআন থেকে হেফজ্ সম্পন্ন করে কোরানে হাফেজ হবার গৌরব অর্জন করেছেন আট বছরের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ মুনতাকিম ।
কোরানে হাফেজ মুনতাকিম কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুঁতাবেপারী পাড়ার সৌদি প্রবাসী হাফেজ মাওলানা মহিউদ্দিনের দ্বিতীয় ছেলে। কোরান শিক্ষায় তাঁর এই অভাবনীয় অর্জনে পরিবার সদস্য ও স্বজনদের মাঝে খুশিতে আনন্দের বন্যা পরিলক্ষিত হচ্ছে।
একইভাবে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান ওই হেফজ্ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা মুনতাকিমের সাফল্য বেশ উচ্ছ্বসিত হয়েছেন।
এলাকাবাসী জানিয়েছে, পেকুয়া উপজেলার সদরের প্রাণ কেন্দ্র চৌমুহনীস্থ পুরাতন জমিদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন নব্বই দশকে প্রতিষ্ঠিত পেকুয়া হাবিবীয়া হিফজ্ ও এতিমখানা। তখন থেকেই এই প্রতিষ্ঠানটি ছ্হি কুরআন ও নামাজসহ দীনি শিক্ষার পাঠদান করে আসছে। পরে ২০০৩ সালে জমিদার বাড়ির মরহুম নুরুল আলম চৌধুরী পরিবারের সহযোগিতায় স্থানীয় হাফেজ মাওলানা নুর মোহাম্মদ এই প্রতিষ্ঠানকে হাবিবীয়া হেফজ্ মাদ্রাসার নাম করনে যাত্রা শুরু করেন। দীর্ঘ ২২ বছর ধরে সুনামের সাথে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দিয়ে পবিত্র আল কুরআান থেকে ছ্হি শুদ্ধ পাঠদানে হেফজ্ সম্পন্ন করে যাচ্ছেন অধ্যায়নরত শিক্ষার্থীরা ।
বর্তমানে ওই হেফজ্ মাদ্রাসায় ৬ জন শিক্ষক রয়েছে। হেফজ্ পড়ুয়া ছাত্র রয়েছে ৮০ জন। প্রতিদিন নিয়মিত একজন শিক্ষক ১৬ জন হেফজ্ পড়ুয়া শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। এভাবে ৬ জন শিক্ষক ৮০ জন শিক্ষার্থীকে প্রতিনিয়ত দেখা শুনা করে আসছে। এই দীনি শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে সফলতা অর্জন করেছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নুর মোহাম্মদ বলেন, কুরআান পাঠদানে শিক্ষকরা খুবই যত্নবান এবং নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। একজন মেধাবী শিক্ষার্থীকে হাফেজ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা থাকতে হয়। মুলত অভিভাবকদের আন্তরিকতায় শিক্ষক ও শিক্ষার্থীরা আরও বেশি উচ্ছ্বসিত হয়।
২০১৮ সালে ৫ মাসে একজন শিক্ষার্থী হাফেজ হয়েছেন।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
এদিকে মাত্র ৮০ দিনে হেফজ্ সম্পন্ন করে হাফেজ হওয়া মুনতাকিমকে মাদরাসার পক্ষথেকে শুক্রবার ৫ সেপ্টেম্বর দুপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয়
মসজিদের খতিব মৌলানা আব্দুল খলেক এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআান ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ আবদুর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, হুফফাজুল কুরআান ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগীয় শিক্ষা বিষয়ক সম্পাদক এন্তেজাম উল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক হাফেজ মাওলানা নুর মোহাম্মদ। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী মুনতাকিম ভবিষ্যতে যাতে একজন হাক্কানী আলেম হতে পারে সেজন্য উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। #




মন্তব্য করুন