হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাসনাতের কড়া বার্তার পর সেই সড়ক পরিদর্শন করলেন সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন


কুমিল্লা, ২০ অক্টোবর – কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলা সদরের খানাখন্দ ও ভাঙাচোরা সেই সড়ক পরিদর্শন করেছেন সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা। রোববার (১৯ অক্টোবর) দুপুরে ভাঙা ও খানাখন্দে ভরা সড়ক পরিদর্শন করেন তিনি।

এসময় সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মো. নাজমুল হাসানসহ অন্যান্য নেতারা ছিলেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, আমরা আগামী ১৫ নভেম্বরের মধ্যেই দেবিদ্বার অংশের বারেরা (ফুলগাছ তলা) থেকে নিউমার্কেট এলাকায় ৫ কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরে ২৪ ফুট প্রশস্ত ২৫২ মিটার সড়কের ঢালাইয়ের কাজ ধরবো। এরইমধ্যে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি, কংশনগর, বারেরা (ফুলগাছতলা), দেবিদ্বার নিউমার্কেট, ভিংলাবাড়ি এলাকার ৫টি স্থানের জন্য ১০ কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরে সড়ক সংস্কারে ৫ ভাগে টেন্ডার আহ্বান করা হয়েছে। এর মধ্যে বারেরা (ফুলগাছতলা) এবং নিউমার্কেট এলাকার জন্য ৫ কোটি টাকা, অন্যান্য স্থানের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৪ অক্টোবর টেন্ডার ড্রপিং-এ কংশনগর এলাকা সংস্কারে (২০৪ মিটার সড়ক ঢালাইয়ে ৩ কোটি টাকা বরাদ্দে) ঠিকাদার পাওয়া গেছে। দেবিদ্বার অংশের জন্য কোনো ঠিকাদার আবেদন করেনি। তাই আরও একবার টেন্ডার ড্রপিংয়ে সময় দিতে হবে। যাতে আমরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে কাজ ধরতে পারি।

গত ৬ অক্টোবর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের মধ্যে হওয়া কথোপকথনের একটি ২ মিনিট ৩ সেকেন্ডের অডিও ক্লিপ গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা যায়- ‘অক্টোবরের ২০ তারিখের মধ্যে যদি আপনারা দেবিদ্বার নিউমার্কেট এলাকার রাস্তার কাজ না ধরেন, তাহলে দুপুর ২টার পর থেকে ওই রাস্তা দিয়ে একটি গাড়িও চলতে দেওয়া হবে না। এমনকি ওই রাস্তায় ধান ও মাছ চাষ করা হবে।’

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২০ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হাসনাতের কড়া বার্তার পর সেই সড়ক পরিদর্শন করলেন সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাসনাতের কড়া বার্তার পর সেই সড়ক পরিদর্শন করলেন সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ২০ অক্টোবর – কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলা সদরের খানাখন্দ ও ভাঙাচোরা সেই সড়ক পরিদর্শন করেছেন সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা। রোববার (১৯ অক্টোবর) দুপুরে ভাঙা ও খানাখন্দে ভরা সড়ক পরিদর্শন করেন তিনি।এসময় সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মো. নাজমুল হাসানসহ অন্যান্য নেতারা ছিলেন।প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, আমরা আগামী ১৫ নভেম্বরের মধ্যেই দেবিদ্বার অংশের বারেরা (ফুলগাছ তলা) থেকে নিউমার্কেট এলাকায় ৫ কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরে ২৪ ফুট প্রশস্ত ২৫২ মিটার সড়কের ঢালাইয়ের কাজ ধরবো। এরইমধ্যে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি, কংশনগর, বারেরা (ফুলগাছতলা), দেবিদ্বার নিউমার্কেট, ভিংলাবাড়ি এলাকার ৫টি স্থানের জন্য ১০ কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরে সড়ক সংস্কারে ৫ ভাগে টেন্ডার আহ্বান করা হয়েছে। এর মধ্যে বারেরা (ফুলগাছতলা) এবং নিউমার্কেট এলাকার জন্য ৫ কোটি টাকা, অন্যান্য স্থানের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।তিনি আরও বলেন, গত ১৪ অক্টোবর টেন্ডার ড্রপিং-এ কংশনগর এলাকা সংস্কারে (২০৪ মিটার সড়ক ঢালাইয়ে ৩ কোটি টাকা বরাদ্দে) ঠিকাদার পাওয়া গেছে। দেবিদ্বার অংশের জন্য কোনো ঠিকাদার আবেদন করেনি। তাই আরও একবার টেন্ডার ড্রপিংয়ে সময় দিতে হবে। যাতে আমরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে কাজ ধরতে পারি।গত ৬ অক্টোবর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের মধ্যে হওয়া কথোপকথনের একটি ২ মিনিট ৩ সেকেন্ডের অডিও ক্লিপ গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা যায়- ‘অক্টোবরের ২০ তারিখের মধ্যে যদি আপনারা দেবিদ্বার নিউমার্কেট এলাকার রাস্তার কাজ না ধরেন, তাহলে দুপুর ২টার পর থেকে ওই রাস্তা দিয়ে একটি গাড়িও চলতে দেওয়া হবে না। এমনকি ওই রাস্তায় ধান ও মাছ চাষ করা হবে।’সূত্র: জাগো নিউজএনএন/ ২০ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×