হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে কবর জিয়ারত, ভক্তদের ঈদের শুভেচ্ছা শুভর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন


ঢাকা, ২১ মার্চ – ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ৫৮ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। একই সঙ্গে এবারের ঈদের একটি আবেগী মুহূর্তও শেয়ার করেছেন এই তারকা।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন ঈদ মানেই আনন্দ খুশি খাওয়া দাওয়া এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া। এবারের ঈদের দিন ঢাকায় আকাশ কিছুটা মেঘলা থাকলেও উৎসবের আমেজ কমেনি বলে উল্লেখ করেন তিনি।

অভিনেতা আরও জানান এবারের ঈদ তার কাছে একটু বেশি বিশেষ। প্রায় দুই বছর ধরে তিনি সনি লিভের জ্যাজ সিটি ওয়েব সিরিজে কাজ করেছেন। সম্প্রতি এটি মুক্তি পেয়েছে। দর্শকদের সিরিজটি দেখারও আহ্বান জানান তিনি। নিজের ঈদ উদ্‌যাপন নিয়ে শুভ জানান মায়ের শাড়ি দিয়ে তৈরি পাঞ্জাবি পরে তিনি মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিলেন। এরপর বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন বলে জানান।

বর্তমানে ক্যারিয়ারের চমৎকার সময় পার করছেন এই অভিনেতা। জ্যাজ সিটি ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে কবর জিয়ারত, ভক্তদের ঈদের শুভেচ্ছা শুভর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে কবর জিয়ারত, ভক্তদের ঈদের শুভেচ্ছা শুভর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ মার্চ – ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ৫৮ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। একই সঙ্গে এবারের ঈদের একটি আবেগী মুহূর্তও শেয়ার করেছেন এই তারকা।ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন ঈদ মানেই আনন্দ খুশি খাওয়া দাওয়া এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া। এবারের ঈদের দিন ঢাকায় আকাশ কিছুটা মেঘলা থাকলেও উৎসবের আমেজ কমেনি বলে উল্লেখ করেন তিনি।অভিনেতা আরও জানান এবারের ঈদ তার কাছে একটু বেশি বিশেষ। প্রায় দুই বছর ধরে তিনি সনি লিভের জ্যাজ সিটি ওয়েব সিরিজে কাজ করেছেন। সম্প্রতি এটি মুক্তি পেয়েছে। দর্শকদের সিরিজটি দেখারও আহ্বান জানান তিনি। নিজের ঈদ উদ্‌যাপন নিয়ে শুভ জানান মায়ের শাড়ি দিয়ে তৈরি পাঞ্জাবি পরে তিনি মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিলেন। এরপর বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন বলে জানান।বর্তমানে ক্যারিয়ারের চমৎকার সময় পার করছেন এই অভিনেতা। জ্যাজ সিটি ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×