হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মারা গেছেন অভিনেত্রী হোমায়রা হিমু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০২ নভেম্বর – ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (২ নভেম্বর) রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি মারা যান। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। হিমুর মৃত্যুর খবর নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম।

এ প্রসঙ্গে আহসান হাবিব নাসিম বলেন, হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

অভিনেত্রী হোমায়রা হিমু মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় ভুবনে আসেন। হিমু ২০০৬ সালে ‘ছায়াবীথি’ নামের টেলিভিশন নাটকে প্রথম অভিনয় করেন। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। এরপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক দর্শকপ্রিয় নাটকে কাজ করেছেন।

হিমু ছোটপর্দার পাশাপাশি সিনেমায় অভিয়ন করেছেন। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু।

আইএ/ ০২ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মারা গেছেন অভিনেত্রী হোমায়রা হিমু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মারা গেছেন অভিনেত্রী হোমায়রা হিমু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ নভেম্বর – ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (২ নভেম্বর) রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি মারা যান। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। হিমুর মৃত্যুর খবর নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম। এ প্রসঙ্গে আহসান হাবিব নাসিম বলেন, হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিনেত্রী হোমায়রা হিমু মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় ভুবনে আসেন। হিমু ২০০৬ সালে ‘ছায়াবীথি’ নামের টেলিভিশন নাটকে প্রথম অভিনয় করেন। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। এরপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক দর্শকপ্রিয় নাটকে কাজ করেছেন। হিমু ছোটপর্দার পাশাপাশি সিনেমায় অভিয়ন করেছেন। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু। আইএ/ ০২ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×