হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ডিস্যান্টিস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৭ মে ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ২৬ মে – ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছর নির্বাচন করবেন বলে আগেই ঘোষণা দিয়েছেন।

ট্রাম্পের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছেন একসময়ের তার সহকর্মী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। বুধবার রন জানিয়ে দিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতার জন্য সব কাগজপত্র তিনি নির্বাচনী কর্মকর্তাদের কাছে জমা দিয়েছেন। এর ফলে রিপাবলিকান দলের ভেতর রনের সঙ্গে ট্রাম্পের লড়াই হবে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

শেষ পর্যন্ত রিপাবলিকান ভোটাররা যাকে নির্বাচিত করবেন, তিনি ডেমোক্র্যাট প্রার্থীর সঙ্গে লড়বেন। বুধবার ডিস্যান্টিসের প্রার্থী হওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। টুইটারের মালিক ইলন মাস্কের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ডিস্যান্টিস। কিন্তু টুইটারে তা আপলোড হওয়ার পর বেশ কিছু গোলযোগ দেখা দেয়। সাক্ষাৎকারটি ঠিকমতো শোনা যায় না। যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পরে অবশ্য সমস্যার সমাধান হয়।

ওই সাক্ষাৎকারেই ডিস্যান্টিস জানিয়েছিলেন, তিনি নির্বাচনে লড়বেন। ৪৪ বছর বয়সী এই গভর্নর ক্ষমতায় এলে কী করবেন, তারও একটি রূপরেখা দিয়েছেন।

তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সীমান্তে তিনি প্রাচীর তৈরি করবেন। মেক্সিকোর ড্রাগ মাফিয়াদের আটকাতে এবং অবৈধ অনুপ্রবেশ আটকাতে এই ব্যবস্থা করা হবে। এ ছাড়া আরও বেশ কিছু কাজের কথা বলেছেন তিনি। নিজের কম বয়সকে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন তিনি।

একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন ফ্লোরিডার এই গভর্নর। তবে পরে ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব খানিকটা বেড়ে যায়। রিপাবলিকান শিবিরের অনেকেই মনে করছেন, ট্রাম্পকে রীতিমতো টক্কর দেবেন ডিস্যান্টিস। ফলে বিষয়টি ট্রাম্প শিবিরের যথেষ্ট মাথাব্যথার কারণ হতে পারে।

অন্যদিকে, ডিস্যান্টিসের ঘোষণার পরেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি টুইট করেন। যেখানে বলা হয়েছে, বাইডেন এবং হ্যারিসের পাশে দাঁড়ান। সাহায্য করুন। নির্বাচনী ফান্ড তোলার একটি পোস্টারও শেয়ার করেছেন তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ডিস্যান্টিস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ডিস্যান্টিস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৭ মে ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৬ মে – ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছর নির্বাচন করবেন বলে আগেই ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছেন একসময়ের তার সহকর্মী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। বুধবার রন জানিয়ে দিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতার জন্য সব কাগজপত্র তিনি নির্বাচনী কর্মকর্তাদের কাছে জমা দিয়েছেন। এর ফলে রিপাবলিকান দলের ভেতর রনের সঙ্গে ট্রাম্পের লড়াই হবে। শেষ পর্যন্ত রিপাবলিকান ভোটাররা যাকে নির্বাচিত করবেন, তিনি ডেমোক্র্যাট প্রার্থীর সঙ্গে লড়বেন। বুধবার ডিস্যান্টিসের প্রার্থী হওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। টুইটারের মালিক ইলন মাস্কের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ডিস্যান্টিস। কিন্তু টুইটারে তা আপলোড হওয়ার পর বেশ কিছু গোলযোগ দেখা দেয়। সাক্ষাৎকারটি ঠিকমতো শোনা যায় না। যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পরে অবশ্য সমস্যার সমাধান হয়। ওই সাক্ষাৎকারেই ডিস্যান্টিস জানিয়েছিলেন, তিনি নির্বাচনে লড়বেন। ৪৪ বছর বয়সী এই গভর্নর ক্ষমতায় এলে কী করবেন, তারও একটি রূপরেখা দিয়েছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সীমান্তে তিনি প্রাচীর তৈরি করবেন। মেক্সিকোর ড্রাগ মাফিয়াদের আটকাতে এবং অবৈধ অনুপ্রবেশ আটকাতে এই ব্যবস্থা করা হবে। এ ছাড়া আরও বেশ কিছু কাজের কথা বলেছেন তিনি। নিজের কম বয়সকে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন তিনি। একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন ফ্লোরিডার এই গভর্নর। তবে পরে ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব খানিকটা বেড়ে যায়। রিপাবলিকান শিবিরের অনেকেই মনে করছেন, ট্রাম্পকে রীতিমতো টক্কর দেবেন ডিস্যান্টিস। ফলে বিষয়টি ট্রাম্প শিবিরের যথেষ্ট মাথাব্যথার কারণ হতে পারে। অন্যদিকে, ডিস্যান্টিসের ঘোষণার পরেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি টুইট করেন। যেখানে বলা হয়েছে, বাইডেন এবং হ্যারিসের পাশে দাঁড়ান। সাহায্য করুন। নির্বাচনী ফান্ড তোলার একটি পোস্টারও শেয়ার করেছেন তিনি। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৬ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×