হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকে শীর্ষ তিন দলের নেতারা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৪ আগস্ট ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ আগস্ট – সফররত দুই মা‌র্কিন কংগ্রেসম্যানের সঙ্গে দেশের রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা বৈঠক করেছেন। রোববার (১৩ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে তারা বৈঠক করেন।

যুক্তরা‌ষ্ট্রের দুই কংগ্রেসম্যান অ্যাডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিকের সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা বৈঠক করেন।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

আওয়ামী লীগের পক্ষে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, বিএনপির পক্ষ থেকে দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং জাতীয় পার্টির পক্ষে দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মিসেস শেরিফা কাদের ও জাতীয় পার্টি সমর্থিত নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল বৈঠকে অংশ নেন।

সন্ধ্যায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন দুই কংগ্রেসম্যান। বৈঠকে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, নারীপক্ষের সম্পাদক শিরীন হক, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান লিটন, সাংবাদিক জিল্লুর রহমান, আর্টিকেল নাইনটিনের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সাল প্রমুখ অংশ নেন।

সূত্র জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে অ্যাডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিকের।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৩ আগস্ট ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকে শীর্ষ তিন দলের নেতারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকে শীর্ষ তিন দলের নেতারা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ আগস্ট – সফররত দুই মা‌র্কিন কংগ্রেসম্যানের সঙ্গে দেশের রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা বৈঠক করেছেন। রোববার (১৩ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে তারা বৈঠক করেন। যুক্তরা‌ষ্ট্রের দুই কংগ্রেসম্যান অ্যাডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিকের সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা বৈঠক করেন। আওয়ামী লীগের পক্ষে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, বিএনপির পক্ষ থেকে দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং জাতীয় পার্টির পক্ষে দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মিসেস শেরিফা কাদের ও জাতীয় পার্টি সমর্থিত নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল বৈঠকে অংশ নেন। সন্ধ্যায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন দুই কংগ্রেসম্যান। বৈঠকে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, নারীপক্ষের সম্পাদক শিরীন হক, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান লিটন, সাংবাদিক জিল্লুর রহমান, আর্টিকেল নাইনটিনের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সাল প্রমুখ অংশ নেন। সূত্র জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে অ্যাডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিকের। সূত্র: বাংলানিউজআইএ/ ১৩ আগস্ট ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×