হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মার্কিন হামলা ঠেকাতে বিদ্যুৎকেন্দ্রের সামনে মানববন্ধনের ডাক ইরানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন




তেহরান, ৭ এপ্রিল – যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রতিহত করতে দেশব্যাপী বিদ্যুৎকেন্দ্রগুলোর সামনে সাধারণ মানুষকে মানববন্ধন করার আহ্বান জানিয়েছে ইরান সরকার। এই মানববন্ধনে তরুণ ও অ্যাথলেটসহ সকল স্তরের মানুষকে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে ৭ এপ্রিল বিদ্যুৎকেন্দ্রের সামনে এই অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ইরানের যুব ও ক্রীড়া উপমন্ত্রী আলিরেজা রাহিমি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, তারা হাতে হাত রেখে দাঁড়িয়ে বিশ্বকে জানাবেন যে বেসামরিক অবকাঠামোর ওপর হামলা এক ধরনের যুদ্ধাপরাধ।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে একটি চুক্তিতে পৌঁছানোর সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দিয়েছেন, এই নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে সামরিক হামলা চালানো হবে।

ট্রাম্পের দাবি, এই সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে হবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইরানের সেতু ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প। তবে রিপাবলিকান পার্টির অনেক সদস্য বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে।

ট্রাম্পের সম্ভাব্য হামলার নির্দেশের বিষয়ে হোয়াইট হাউজের প্রেসসচিব ক্যারোলিন লেভেট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা কেবল তিনিই জানেন এবং তার সিদ্ধান্তের বিষয়টি খুব শিগগিরই স্পষ্ট হবে।

এনএন/ ৭ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মার্কিন হামলা ঠেকাতে বিদ্যুৎকেন্দ্রের সামনে মানববন্ধনের ডাক ইরানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মার্কিন হামলা ঠেকাতে বিদ্যুৎকেন্দ্রের সামনে মানববন্ধনের ডাক ইরানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৭ এপ্রিল – যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রতিহত করতে দেশব্যাপী বিদ্যুৎকেন্দ্রগুলোর সামনে সাধারণ মানুষকে মানববন্ধন করার আহ্বান জানিয়েছে ইরান সরকার। এই মানববন্ধনে তরুণ ও অ্যাথলেটসহ সকল স্তরের মানুষকে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।সরকারের পক্ষ থেকে ৭ এপ্রিল বিদ্যুৎকেন্দ্রের সামনে এই অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে।ইরানের যুব ও ক্রীড়া উপমন্ত্রী আলিরেজা রাহিমি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, তারা হাতে হাত রেখে দাঁড়িয়ে বিশ্বকে জানাবেন যে বেসামরিক অবকাঠামোর ওপর হামলা এক ধরনের যুদ্ধাপরাধ।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে একটি চুক্তিতে পৌঁছানোর সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দিয়েছেন, এই নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে সামরিক হামলা চালানো হবে।ট্রাম্পের দাবি, এই সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে হবে।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইরানের সেতু ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প। তবে রিপাবলিকান পার্টির অনেক সদস্য বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে।ট্রাম্পের সম্ভাব্য হামলার নির্দেশের বিষয়ে হোয়াইট হাউজের প্রেসসচিব ক্যারোলিন লেভেট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা কেবল তিনিই জানেন এবং তার সিদ্ধান্তের বিষয়টি খুব শিগগিরই স্পষ্ট হবে।এনএন/ ৭ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×