হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মার্চে দেশে সর্বোচ্চ প্রবাসী আয়, এপ্রিলেও অব্যাহত ইতিবাচক ধারা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন




ঢাকা, ৮ এপ্রিল – চলতি বছরের মার্চ মাসে প্রবাসী আয়ের ক্ষেত্রে বাংলাদেশ নতুন মাইলফলক স্পর্শ করেছে। এই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৭৫ কোটি মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে একক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার এসেছিল। রেমিট্যান্স আসার এই ইতিবাচক ধারা চলতি এপ্রিল মাসেও অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, এপ্রিলের প্রথম সাত দিনেই দেশে এসেছে ৮৩ কোটি ৩০ লাখ ডলার।

বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি ডলার ১২০ টাকা হিসেবে টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ১০ হাজার ৪০ কোটি ৬০ লাখ টাকা। গত বছরের ঠিক একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৩ কোটি ৬০ লাখ ডলার। সেই হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি মাসের প্রথম সপ্তাহে দেশে ১৮ কোটি ৭০ লাখ ডলার বেশি এসেছে। টাকার অঙ্কে এই বৃদ্ধির পরিমাণ ২ হাজার ২৮১ কোটি ৪০ লাখ টাকার বেশি।

খাত সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান নানা অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় প্রবাসীরা এখন দেশে অর্থ পাঠিয়ে আগের চেয়ে বেশি টাকা পাচ্ছেন। ফলে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতাও বৃদ্ধি পেয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মার্চে দেশে সর্বোচ্চ প্রবাসী আয়, এপ্রিলেও অব্যাহত ইতিবাচক ধারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মার্চে দেশে সর্বোচ্চ প্রবাসী আয়, এপ্রিলেও অব্যাহত ইতিবাচক ধারা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৮ এপ্রিল – চলতি বছরের মার্চ মাসে প্রবাসী আয়ের ক্ষেত্রে বাংলাদেশ নতুন মাইলফলক স্পর্শ করেছে। এই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৭৫ কোটি মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে একক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার এসেছিল। রেমিট্যান্স আসার এই ইতিবাচক ধারা চলতি এপ্রিল মাসেও অব্যাহত রয়েছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, এপ্রিলের প্রথম সাত দিনেই দেশে এসেছে ৮৩ কোটি ৩০ লাখ ডলার।বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি ডলার ১২০ টাকা হিসেবে টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ১০ হাজার ৪০ কোটি ৬০ লাখ টাকা। গত বছরের ঠিক একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৩ কোটি ৬০ লাখ ডলার। সেই হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি মাসের প্রথম সপ্তাহে দেশে ১৮ কোটি ৭০ লাখ ডলার বেশি এসেছে। টাকার অঙ্কে এই বৃদ্ধির পরিমাণ ২ হাজার ২৮১ কোটি ৪০ লাখ টাকার বেশি।খাত সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান নানা অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় প্রবাসীরা এখন দেশে অর্থ পাঠিয়ে আগের চেয়ে বেশি টাকা পাচ্ছেন। ফলে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×