হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কথা বলে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ হাইকমিশন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১০:৪০ অপরাহ্ন


ঢাকা, ০১ আগস্ট – মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে সতর্ক করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (১ আগস্ট) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর নামে বাংলাদেশি গমনেচ্ছুদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ সংগ্রহ করছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের মধ্যে কোনো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়নি।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

হাইকমিশন জানিয়েছে, সাবাহ প্রদেশ কর্তৃপক্ষও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাবাহ প্রদেশ ও বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি বা এমওইউ স্বাক্ষর না হওয়া পর্যন্ত প্রতারক চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হতে এবং তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।

হাইকমিশন জানিয়েছে, সাবাহ প্রদেশ কর্তৃপক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেলে তা হাইকমিশনের ওয়েবসাইটের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কথা বলে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ হাইকমিশন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কথা বলে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ হাইকমিশন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ আগস্ট – মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে সতর্ক করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (১ আগস্ট) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর নামে বাংলাদেশি গমনেচ্ছুদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ সংগ্রহ করছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের মধ্যে কোনো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়নি।হাইকমিশন জানিয়েছে, সাবাহ প্রদেশ কর্তৃপক্ষও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাবাহ প্রদেশ ও বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি বা এমওইউ স্বাক্ষর না হওয়া পর্যন্ত প্রতারক চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হতে এবং তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।হাইকমিশন জানিয়েছে, সাবাহ প্রদেশ কর্তৃপক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেলে তা হাইকমিশনের ওয়েবসাইটের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×