হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন


ঢাকা, ১২ আগস্ট – মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশকে ব্যবসাবান্ধব করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। অতীতে বাংলাদেশে ব্যবসা আমার ধারণা অনুযায়ী এগোয়নি। নতুন বাংলাদেশে অনেক কিছুর উদ্ভব হচ্ছে। এর মধ্যে একটি হলো ব্যবসায়িক সম্ভাবনা।

মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সংক্রান্ত এক ব্যবসায়িক ফোরামে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যবসাবান্ধব হতে সর্বাত্মক চেষ্টা করছে। আমি একটি পরিবর্তনশীল বাংলাদেশে সীমাহীন সম্ভাবনা দেখতে পাচ্ছি।

ড. ইউনূস উল্লেখ করেন, বাংলাদেশে তরুণ ও সৃষ্টিশীল মানুষের অভাব নেই এবং বিশ্বজুড়ে থাকা বাংলাদেশি তরুণদের প্রতিভা কাজে লাগানো যেতে পারে।

‘প্রবাসী তরুণদের মধ্যে সবসময় দেশকে কিছু দেওয়ার আকাঙ্ক্ষা থাকে,’ বলেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম ন্যাশনাল বেরহাদের (পেট্রোনাস) সভাপতি ও গ্রুপ সিইও টেংকু মুহাম্মদ তৌফিক, সোভেরিন ওয়েলথ ফান্ড খাজানা ন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ফয়সাল ওয়ান জহির, পাম তেল কোম্পানি সিমে ডার্বি প্ল্যান্টেশনস, কুয়ালালামপুর কেপং বেরহাদ (কেএলকে), আইওআই কর্পোরেশন ও ফেলডা গ্লোবাল ভেঞ্চারসের (এফজিভি) শীর্ষ কর্মকর্তারা, প্রোটন হোল্ডিংস বেরহাদের (প্রোটন) চেয়ারম্যান সৈয়দ ফয়সাল আলবার এবং গ্লাভ প্রস্তুতকারক টপ গ্লোভ কর্পোরেশনের নির্বাহী চেয়ারম্যান লিম উই চাই।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১২ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ আগস্ট – মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশকে ব্যবসাবান্ধব করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। অতীতে বাংলাদেশে ব্যবসা আমার ধারণা অনুযায়ী এগোয়নি। নতুন বাংলাদেশে অনেক কিছুর উদ্ভব হচ্ছে। এর মধ্যে একটি হলো ব্যবসায়িক সম্ভাবনা।মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সংক্রান্ত এক ব্যবসায়িক ফোরামে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যবসাবান্ধব হতে সর্বাত্মক চেষ্টা করছে। আমি একটি পরিবর্তনশীল বাংলাদেশে সীমাহীন সম্ভাবনা দেখতে পাচ্ছি।ড. ইউনূস উল্লেখ করেন, বাংলাদেশে তরুণ ও সৃষ্টিশীল মানুষের অভাব নেই এবং বিশ্বজুড়ে থাকা বাংলাদেশি তরুণদের প্রতিভা কাজে লাগানো যেতে পারে।‘প্রবাসী তরুণদের মধ্যে সবসময় দেশকে কিছু দেওয়ার আকাঙ্ক্ষা থাকে,’ বলেন তিনি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম ন্যাশনাল বেরহাদের (পেট্রোনাস) সভাপতি ও গ্রুপ সিইও টেংকু মুহাম্মদ তৌফিক, সোভেরিন ওয়েলথ ফান্ড খাজানা ন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ফয়সাল ওয়ান জহির, পাম তেল কোম্পানি সিমে ডার্বি প্ল্যান্টেশনস, কুয়ালালামপুর কেপং বেরহাদ (কেএলকে), আইওআই কর্পোরেশন ও ফেলডা গ্লোবাল ভেঞ্চারসের (এফজিভি) শীর্ষ কর্মকর্তারা, প্রোটন হোল্ডিংস বেরহাদের (প্রোটন) চেয়ারম্যান সৈয়দ ফয়সাল আলবার এবং গ্লাভ প্রস্তুতকারক টপ গ্লোভ কর্পোরেশনের নির্বাহী চেয়ারম্যান লিম উই চাই।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১২ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×