হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের ১৫ বছরের কারাদণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন


কুয়ালালামপুর, ২৭ ডিসেম্বর – মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১এমডিবি দুর্নীতি কেলেঙ্কারির সবচেয়ে বড় মামলায় আরও ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে প্রায় ২৮০ কোটি ডলার জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দেওয়া রায়ে আদালত নাজিবকে ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের সব অভিযোগে দোষী সাব্যস্ত করে। এর আগে তিনি ২০২২ সালে একই কেলেঙ্কারির আরেক মামলায় কারাগারে যান।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

আদালত জানায়, নাজিবের দাবি তিনি অন্যদের প্রতারণার শিকার—এটি বিশ্বাসযোগ্য নয়। বিচারক বলেন, এই যুক্তি মানতে গেলে কল্পনার সীমা ছাড়িয়ে যেতে হয়।

মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের তদন্ত অনুযায়ী, রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি থেকে অন্তত ৪৫০ কোটি ডলার আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ রয়েছে, এর মধ্যে একশ কোটি ডলারের বেশি অর্থ নাজিবের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন হিসাবে গেছে।

৭২ বছর বয়সী নাজিব দীর্ঘদিন ধরেই নিজেকে এই কেলেঙ্কারির ‘বলির পাঁঠা’ বলে দাবি করে আসছেন।

বর্তমানে ৭২ বছর বয়সী নাজিব রাজাক মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত দুর্নীতির আরেক মামলায় ছয় বছরের সাজা ভোগ করছেন।

২০১৮ সালের নির্বাচনে ক্ষমতা হারানোর পর থেকে বিভিন্ন সরকারের আমলে নাজিব ও তার স্ত্রী রোসমাহ মনসুরের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৭ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের ১৫ বছরের কারাদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের ১৫ বছরের কারাদণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কুয়ালালামপুর, ২৭ ডিসেম্বর – মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১এমডিবি দুর্নীতি কেলেঙ্কারির সবচেয়ে বড় মামলায় আরও ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে প্রায় ২৮০ কোটি ডলার জরিমানা করা হয়েছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) দেওয়া রায়ে আদালত নাজিবকে ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের সব অভিযোগে দোষী সাব্যস্ত করে। এর আগে তিনি ২০২২ সালে একই কেলেঙ্কারির আরেক মামলায় কারাগারে যান।আদালত জানায়, নাজিবের দাবি তিনি অন্যদের প্রতারণার শিকার—এটি বিশ্বাসযোগ্য নয়। বিচারক বলেন, এই যুক্তি মানতে গেলে কল্পনার সীমা ছাড়িয়ে যেতে হয়।মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের তদন্ত অনুযায়ী, রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি থেকে অন্তত ৪৫০ কোটি ডলার আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ রয়েছে, এর মধ্যে একশ কোটি ডলারের বেশি অর্থ নাজিবের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন হিসাবে গেছে।৭২ বছর বয়সী নাজিব দীর্ঘদিন ধরেই নিজেকে এই কেলেঙ্কারির ‘বলির পাঁঠা’ বলে দাবি করে আসছেন।বর্তমানে ৭২ বছর বয়সী নাজিব রাজাক মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত দুর্নীতির আরেক মামলায় ছয় বছরের সাজা ভোগ করছেন।২০১৮ সালের নির্বাচনে ক্ষমতা হারানোর পর থেকে বিভিন্ন সরকারের আমলে নাজিব ও তার স্ত্রী রোসমাহ মনসুরের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসে।সূত্র: জাগো নিউজএনএন/ ২৭ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×