ঢাকা, ২২ নভেম্বর – অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে সৎসাহস আর দেশপ্রেমের জীবন্ত প্রতীক বলে অ্যাখ্যা দিয়েছেন।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ অ্যাখ্যা দেন।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
এ সময় আইন উপদেষ্টা মাহমুদুর রহমানের সঙ্গে নিজের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে আরও লিখেছেন, বহু বছর পর দেখা হলো প্রিয় মাহমুদ ভাইয়ের সঙ্গে। দুইদিন আগে, বাংলা একাডেমিতে।
সবশেষে তিনি কবি নজরুল ইনস্টিটিউট ও লতিফুল ইসলাম শিবলীকে ধন্যবাদ জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে দেড় হাজারেরও বেশি পাঠক মন্তব্য করেছেন।
আবুল বাসার আব্দুল আওয়াল লিখেছেন, আপনারা সুপরামর্শ করে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই চিন্তা ভাবনা করবেন। ইনশাআল্লাহ্ দেশ এগিয়ে যাবে।
ফেরদৌস আকন্দ নামে আরেকজন লিখেছেন, আপনাদের উভয়ের জন্যই অনেক অনেক শুভকামনা। দেশ ও জাতির কল্যাণে আপনাদের ভূমিকা বলিষ্ঠ হোক।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২২ নভেম্বর ২০২৪




মন্তব্য করুন